1 Chronicles 22:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই আমার নামের জন্য গৃহ নির্মাণ করবে; আর সে আমার পুত্র হবে, আমি তার পিতা হব এবং ইসরাইলে তার রাজ সিংহাসন চিরকালের জন্য স্থায়ী করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই আমার নামাঙ্কিত এক ভবন তৈরি করবে। সে আমার ছেলে হবে ও আমি তার বাবা হব। ইস্রায়েলের উপর তার রাজত্বের সিংহাসন আমি চিরস্থায়ী করব।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই আমার নামের জন্য গৃহ নির্ম্মাণ করিবে; আর সে আমার পুত্র হইবে, আমি তাহার পিতা হইব, এবং ইস্রায়েলের উপরে তাহার রাজসিংহাসন চিরকালের জন্য স্থির করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই আমার নামের জন্য গৃহ নির্মাণ করিবে; আর সে আমার পুত্র হইবে, আমি তাহার পিতা হইব, এবং ইস্রায়েলের উপরে তাহার রাজ সিংহাসন চিরকালের জন্য স্থির করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে-ই আমার জন্য একটা ঘর তৈরী করবে। সে হবে আমার পুত্র আর আমি হব তার পিতা। ইস্রায়েলের উপরে তার রাজত্ব আমি চিরকাল স্থায়ী করব।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে-ই আমার জন্য একটা ঘর তৈরী করবে। সে হবে আমার পুত্র আর আমি হব তার পিতা। ইসরাইলের উপরে তার রাজত্ব আমি চিরকাল স্থায়ী করব।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে-ই আমার জন্য মন্দির নির্মাণ করবে। সে হবে আমার পুত্র আর আমি হব তার পিতা। তার বংশ ইসরায়েলের উপর চিরকাল রাজত্ব করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার নাম শলোমন এবং তার শাসনকালে আমি ইস্রায়েলকে শান্তি দেব| আমি তাকে সন্তান-জ্ঞানে পালন করব এবং তার রাজ্যকে সুদৃঢ় করব| তার পরিবারের কেউ না কেউ আজীবন ইস্রায়েলে শাসন করবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই আমার জন্য একটা ঘর তৈরী করবে। সে হবে আমার ছেলে আর আমি হব তার বাবা। ইস্রায়েলের উপরে তার রাজত্ব আমি চিরকাল স্থায়ী করব’।”