1 Chronicles 22:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন, হে আমার পুত্র, মাবুদ তোমার সহবর্তী হোন এবং তিনি তোমার বিষয়ে যেমন বলেছেন, সেই অনুসারে তুমি কৃতকার্য হও ও তোমার আল্লাহ্ মাবুদের গৃহ নির্মাণ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখন, বাছা, সদাপ্রভু তোমার সহবর্তী হোন, এবং তুমি সাফল্য লাভ করো ও তোমার ঈশ্বর সদাপ্রভুর বলা কথামতো তুমিই তাঁর এক ভবন তৈরি করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন, হে আমার পুত্র, সদাপ্রভু তোমার সহবর্ত্তী হউন, এবং তিনি তোমার বিষয়ে যেমন বলিয়াছেন, তদনুসারে তুমি কৃতকার্য্য হও, ও তোমার ঈশ্বর সদাপ্রভুর গৃহ নির্ম্মাণ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন, হে আমার পুত্র, সদাপ্রভু তোমার সহবর্তী হউন, এবং তিনি তোমার বিষয়ে যেমন বলিয়াছেন, তদনুসারে তুমি কৃতকার্য হও, ও তোমার ঈশ্বর সদাপ্রভুর গৃহ নির্মাণ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এখন বাবা আমার, সদাপ্রভু তোমার সংগে থাকুন; তুমি সফলতা লাভ কর আর সদাপ্রভুর কথামত তোমার ঈশ্বর সদাপ্রভুর ঘর তৈরী কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এখন বাবা আমার, মাবুদ তোমার সংগে থাকুন; তুমি সফলতা লাভ কর আর মাবুদের কথামত তোমার মাবুদ আল্লাহ্র ঘর তৈরী কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ বলে চললেন, অতএব বৎস আমার! প্রভু পরমেশ্বর তোমার সহায় থাকুন এবং তাঁর মন্দির নির্মাণের কাজে তোমাকে সফলতা দান করে তাঁর প্রতিশ্রুতি রক্ষা করুন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ শলোমনকে আরো বললেন, “প্রভু তোমার সহায় হোন, যাতে তুমি তাঁর কথা মতোই তোমার প্রভু ঈশ্বরের জন্য এই মন্দির বানাতে সফল হতে পারো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন হে আমার পুত্র, সদাপ্রভু তোমার সঙ্গে থাকুন; তুমি সফলতা লাভ কর আর সদাপ্রভুর কথামত তোমার ঈশ্বর সদাপ্রভুর ঘর তৈরী কর।