1 Chronicles 22:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ ইসরাইলের জন্য মূসাকে যেসব বিধি ও অনুশাসন দিয়েছেন, সেসব যত্নপূর্বক পালন করলে তুমি কৃতকার্য হবে; তুমি বলবান হও ও সাহস কর; ভয় করো না, নিরাশ হয়ো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের জন্য মোশিকে সদাপ্রভু যে বিধি ও বিধান দিলেন, সেগুলি যদি তুমি সতর্কতাপূর্বক পালন করে যেতে পারো তবে তুমি সাফল্য পাবে। বলবান ও সাহসী হও। ভয় পেয়ো না বা হতাশ হোয়ো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু ইস্রায়েলের নিমিত্ত মোশিকে যে সকল বিধি ও শাসন দিয়াছেন, সে সমস্ত যত্নপূর্ব্বক পালন করিলেই তুমি কৃতকার্য্য হইবে; তুমি বলবান হও, ও সাহস কর, ভয় করিও না, নিরাশ হইও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু ইস্রায়েলের নিমিত্ত মোশিকে যে সকল বিধি ও শাসন দিয়াছেন, সেই সমস্ত যত্ন পূর্বক পালন করিলেই তুমি কৃতকার্য হইবে; তুমি বলবান হও, ও সাহস কর, ভয় করিও না, নিরাশ হইও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশির মধ্য দিয়ে সদাপ্রভু ইস্রায়েলকে যে নিয়ম ও নির্দেশ দিয়েছেন তা যদি তুমি যত্নের সংগে পালন কর তাহলেই তুমি সফলতা লাভ করতে পারবে। তুমি শক্তিশালী হও আর মনে সাহস রাখ। ভয় কোরো না কিম্বা নিরাশ হোয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসার মধ্য দিয়ে মাবুদ ইসরাইলকে যে নিয়ম ও নির্দেশ দিয়েছেন তা যদি তুমি যত্নের সংগে পালন কর তাহলেই তুমি সফলতা লাভ করতে পারবে। তুমি শক্তিশালী হও আর মনে সাহস রাখ। ভয় কোরো না কিংবা নিরাশ হোয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের জন্য মোশিকে যে বিধান দিয়েছিলেন তা যদি পালন কর, তাহলে তুমি সমৃদ্ধিলাভ করবে। অতএব সঙ্কল্পে দৃঢ় হও, জাগ্রত কর আত্মবিশ্বাস! সাহস রাখ, কোন কিছুকে ভয় পেয়ো না, আস্থা হারিও না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু প্রদত্ত মোশির বিধি অনুসরণ করে সতর্ক ভাবে জীবন কাটালে তুমি অবশ্যই সফল হবে| ভয়ের কোন কারণ নেই| সাহসে ভর করে বীরপুরুষের মতো জীবনযাপন করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশির মধ্য দিয়ে সদাপ্রভু ইস্রায়েলকে যে নিয়ম ও নির্দেশ দিয়েছেন তা যদি তুমি যত্নের সঙ্গে পালন কর তাহলেই তুমি সফলতা লাভ করতে পারবে। তুমি শক্তিশালী হও আর মনে সাহস রাখ। ভয় কোরো না কিম্বা নিরাশ হোয়ো না।