1 Chronicles 22:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার কাছে অনেক শিল্পকার, পাথর ও কাঠের ছেদক এবং সব রকম কাজ করবার নিপুণ অনেক লোক আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার কাছে প্রচুর কাজের লোক আছে: পাথর কাটার লোক, রাজমিস্ত্রি ও ছুতোরমিস্ত্রি, এছাড়াও সব ধরনের কাজে দক্ষ লোকও তোমার কাছে আছে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার কাছে অনেক শিল্পকার আছে, প্রস্তর ও কাষ্ঠের ছেদক ও তৎকার্য্যকারী এবং সর্ব্বপ্রকার কর্ম্মে নিপুন অনেক লোক আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার কাছে অনেক শিল্পকার আছে, প্রস্তর ও কাষ্ঠের ছেদক ও তৎকার্যকারী এবং সর্বপ্রকার কর্মে নিপুণ অনেক লোক আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার অনেক কাজের লোক আছে; তারা হল পাথর কাটবার মিস্ত্রি, রাজমিস্ত্রি ও ছুতার মিস্ত্রি। এছাড়া রয়েছে অন্য সব রকম কাজ করবার ওস্তাদ লোক যারা সোনা, রূপা, ব্রোঞ্জ ও লোহার কাজ করতে পারে। এই সব কারিগরদের সংখ্যা অনেক। এখন তুমি কাজ শুরু করে দাও আর সদাপ্রভু তোমার সংগে থাকুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার অনেক কাজের লোক আছে; তারা হল পাথর কাটবার মিস্ত্রি, রাজমিস্ত্রি ও ছুতার মিস্ত্রি। এছাড়া রয়েছে অন্য সব রকম কাজ করবার ওস্তাদ লোক যারা সোনা, রূপা, ব্রোঞ্জ ও লোহার কাজ করতে পারে। এই সব কারিগরদের সংখ্যা অনেক। এখন তুমি কাজ শুরুকরে দাও আর মাবুদ তোমার সংগে থাকুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার কাজের জন্য লোকও রয়েছে প্রচুর। খাদ থেকে পাথর কেটে তোলার লোক, রাজমীস্ত্রি, ছুতোর এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুদক্ষ ছুতোর আর পাথর-কাটুরে ছাড়াও সব রকম কাজে দক্ষ কারিগর আর মিস্ত্রিও তোমার আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার অনেক কাজের লোক আছে; তারা হল পাথর কাটবার মিস্ত্রি, রাজমিস্ত্রি ও ছুতার মিস্ত্রি।