1 Chronicles 22:16 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সোনা, রূপা, ব্রোঞ্জ ও লোহা অসংখ্য; এখন উঠ, কাজ কর এবং মাবুদ তোমার সহবর্তী হোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেমন, সোনা ও রুপো, ব্রোঞ্জ ও লোহার—এত কারিগর আছে, যাদের সংখ্যা গুনে শেষ করা যায় না। এখন তবে কাজ শুরু করো, এবং সদাপ্রভু তোমার সহবর্তী থাকুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
স্বর্ণ, রৌপ্য, পিত্তল ও লৌহ অসংখ্য; উঠ, কর্ম্ম কর, এবং সদাপ্রভু তোমার সহবর্ত্তী হউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
স্বর্ণ, রৌপ্য, পিত্তল ও লৌহ অসংখ্য; এখন উঠ, কর্ম কর, এবং সদাপ্রভু তোমার সহবর্তী হউন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সোনা, রূপো, ব্রোঞ্জ ও লোহার কাজের জন্য সবরকমের কুশলী শিল্পীও তোমার রয়েছে। অতএব উদ্যোগী হও, শুরু করে দাও কাজ! প্রভু পরমেশ্বর তোমার সহায় হোন!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সোনা, রূপো, লোহা, পিতলের কাজ জানা অসংখ্য কারিগর তুমি পাবে| এবার তোমার কাজ শুরু কর| প্রভু তোমার সহায় হোন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এছাড়া রয়েছে অন্য সব রকম কাজ করবার ওস্তাদ লোক যারা সোনা, রূপা, পিতল ও লোহার কাজ করতে পারে। এই সব কারিগরদের সংখ্যা অনেক। এখন তুমি কাজ শুরু করে দাও আর সদাপ্রভু তোমার সঙ্গে থাকুন।