1 Chronicles 22:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন তোমরা তোমাদের আল্লাহ্ মাবুদের খোঁজ করতে নিজ নিজ অন্তর ও প্রাণ নিয়োজিত কর, আর উঠ, মাবুদ আল্লাহ্র পবিত্র স্থান নির্মাণ কর, যেন মাবুদের শরীয়ত-সিন্দুক ও আল্লাহ্র পবিত্র সমস্ত পাত্র সেই গৃহে আনা হয়, যা মাবুদের নামের উদ্দেশে নির্মাণ করা যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করার জন্য তোমরা তোমাদের মনপ্রাণ সমর্পণ করো। সদাপ্রভু ঈশ্বরের পীঠস্থান তৈরি করার কাজ শুরু করে দাও, যেন যে মন্দিরটি সদাপ্রভুর নামে তৈরি করা হবে সেখানে তোমাদের পক্ষে সদাপ্রভুর সেই নিয়ম-সিন্দুকটি ও ঈশ্বরের অধিকারভুক্ত পবিত্র জিনিসপত্র আনা সম্ভব হয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করিতে আপন আপন চিত্ত ও প্রাণ নিবেশ কর, আর উঠ, সদাপ্রভু ঈশ্বরের ধর্ম্মধাম নির্ম্মাণ কর, যেন সদাপ্রভুর নিয়ম-সিন্দুক ও ঈশ্বরের পবিত্র পাত্র সকল সেই গৃহে আনীত হয়, যাহা সদাপ্রভুর নামের উদ্দেশে নির্ম্মাণ করা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করিতে আপন আপন চিত্ত ও প্রাণ নিবেশ কর, আর উঠ, সদাপ্রভু ঈশ্বরের ধর্মধাম নির্মাণ কর, যেন সদাপ্রভুর নিয়ম-সিন্দুক ও ঈশ্বরের পবিত্র পাত্র সকল সেই গৃহে আনীত হয়, যাহা সদাপ্রভুর নামের উদ্দেশে নির্মাণ করা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন আপনারা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছা জানবার জন্য আপনাদের সমস্ত মন-প্রাণ স্থির করুন এবং সদাপ্রভুর উদ্দেশে তাঁর পবিত্র ঘরটি তৈরী করতে শুরু করে দিন, যাতে তার মধ্যে সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুক ও ঈশ্বরের পবিত্র জিনিসগুলো এনে রাখা যায়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন আপনারা আপনাদের মাবুদ আল্লাহ্র ইচ্ছা জানবার জন্য আপনাদের সমস্ত মনপ্রাণ স্থির করুন এবং মাবুদের উদ্দেশে তাঁর পবিত্র ঘরটি তৈরী করতে শুরুকরে দিন, যাতে তার মধ্যে মাবুদের সাক্ষ্য-সিন্দুক ও আল্লাহ্র পবিত্র জিনিসগুলো এনে রাখা যায়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার তোমরা সমস্ত অন্তর-মন ও প্রাণ দিয়ে তোমাদের প্রভু পরমেশ্বরের সেবা কর। মন্দির নির্মাণের কাজ শুরু করে দাও, যাতে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক ও উপাসনায় ব্যবহৃত সমস্ত পবিত্র আসবাবপত্র সেখানে রাখতে পার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন প্রভুকে সমস্ত মন-প্রাণ ঢেলে দাও এবং তিনি যা বলেন তাই কর| তাঁর উপযুক্ত করে মন্দির বানানোর কাজে আত্মনিয়োগ কর| তাঁর নামে মন্দির বানিয়ে সাক্ষ্যসিন্দুক ও আর যা কিছু পবিত্র জিনিস আছে মন্দিরে নিয়ে এসো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছা জানবার জন্য তোমাদের সমস্ত মন প্রাণ স্থির করুন এবং উঠ, সদাপ্রভুর উদ্দেশ্যে তাঁর পবিত্র ঘরটি তৈরী কর, যাতে তার মধ্যে সদাপ্রভুর ব্যবস্থা সিন্দুক ও ঈশ্বরের পবিত্র জিনিসগুলো এনে রাখা যায়।”