1 Chronicles 22:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং আল্লাহ্‌র এবাদতখানা নির্মাণ করার জন্য মসৃণ করা পাথর প্রস্তুত করতে ভাস্করদেরকে নিযুক্ত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব দাউদ ইস্রায়েলে বসবাসকারী বিদেশিদের সমবেত করার আদেশ দিলেন এবং ঈশ্বরের ভবন তৈরির কাজে ব্যবহারযোগ্য কাটছাঁট করা পাথরের কাজ করার জন্য তাদের মধ্যে থেকেই কয়েকজন পাথর কাটার লোক নিযুক্ত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং ঈশ্বরের গৃহ নির্ম্মাণার্থে তক্ষিত প্রস্তর প্রস্তুত করিতে ভাস্করদিগকে নিযুক্ত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং ঈশ্বরের গৃহ নির্মাণার্থে তক্ষিত প্রস্তর প্রস্তুত করিতে ভাস্করদিগকে নিযুক্ত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিভিন্ন জাতির যে সব লোকেরা ইস্রায়েল দেশে বাস করত দায়ূদ আদেশ দিলেন যেন তাদের একত্র করা হয়। তাদের মধ্য থেকে তিনি পাথর কাটবার লোকদের বেছে নিলেন যাতে ঈশ্বরের ঘর তৈরীর জন্য তারা পাথর কেটে-ছেঁটে প্রস্তুত করতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিভিন্ন জাতির যে সব লোকেরা ইসরাইল দেশে বাস করত দাউদ হুকুম দিলেন যেন তাদের একত্র করা হয়। তাদের মধ্য থেকে তিনি পাথর কাটবার লোকদের বেছে নিলেন যাতে আল্লাহ্‌র ঘর তৈরীর জন্য তারা পাথর কেটে-ছেঁটে প্রস্তুত করতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল দেশে বসবাসকারী সমস্ত বিদেশীকে রাজা দাউদ একত্র হওয়ার আদেশ দিলেন এবং তাদের নানা কাজে নিযুক্ত করলেন। তাদের মধ্যে কিছু লোক পরমেশ্বরের মন্দির তৈরীর জন্য নির্দিষ্ট মাপ অনুযায়ী পাথর কেটে রাখতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ ইস্রায়েলে বসবাসকারী সমস্ত বিদেশীদের এক জায়গায় জড়ো হতে নির্দেশ দিলেন| তারপর তিনি তাদের মধ্যে থেকে পাথর-কাটুরেদের বেছে নিলেন| এদের কাজ ছিল, ঈশ্বরের যে মন্দির হবে তার জন্য তখন থেকেই পাথর কেটে রাখা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিভিন্ন জাতির যে সব লোকেরা ইস্রায়েল দেশে বাস করত দায়ূদ আদেশ দিলেন যেন তাদের জড়ো করা হয়। তাদের মধ্য থেকে তিনি পাথর কাটবার লোকদের বেছে নিলেন যাতে ঈশ্বরের ঘর তৈরীর জন্য তারা পাথর কেটে ছেঁটে প্রস্তুত করতে পারে।