1 Chronicles 22:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দ্বারগুলোর দরজার পেরেকের ও কব্জার জন্য দাউদ অপরিমেয় লোহা এবং অপরিমেয় ব্রোঞ্জ সংগ্রহ করলেন, যা ওজন করা গেল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদর-দরজার পাল্লায় ও কব্জায় পেরেক লাগানোর জন্য তিনি প্রচুর পরিমাণে লোহার জোগান দিলেন, এবং তিনি এত ব্রোঞ্জের জোগান দিলেন, যা ওজন করে দেখাও সম্ভব হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দ্বার সকলের কবাটের প্রেকের জন্য ও কব্জার জন্য দায়ূদ অপর্য্যাপ্ত লৌহ প্রস্তুত করিলেন, এবং অপর্য্যাপ্ত পিত্তল, যাহা তৌল করা যায় না,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দ্বার সকলের কবাটের প্রেকের জন্য ও কব্জার জন্য দায়ূদ অপর্যাপ্ত লৌহ প্রস্তুত করিলেন, এবং অপর্যাপ্ত পিত্তল, যাহা তৌল করা যায় না,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফটকগুলোর দরজার পেরেক ও কব্জার জন্য তিনি প্রচুর পরিমাণে লোহা দিলেন, আর এত ব্রোঞ্জ দিলেন যে, তা ওজন করা গেল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দরজাগুলোর দরজার পেরেক ও কব্জার জন্য তিনি প্রচুর পরিমাণে লোহা দিলেন, আর এত ব্রোঞ্জ দিলেন যে, তা ওজন করা গেল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাঠের দরজার জন্য পেরেক ও কব্জা তৈরীর উদ্দেশ্যে তিনি তাদের প্রচুর লোহা সরবরাহ করলেন। এ ছাড়াও তিনি এত ব্রোঞ্জ জোগাড় করলেন যা ওজন করে শেষ করা যায় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পেরেক ও দরজার কব্জা বানানোর জন্য দায়ুদ লোহা আনালেন এবং এছাড়াও প্রচুর পরিমাণে পিতল সংগ্রহ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফটকগুলোর দরজার পেরেক ও কব্জার জন্য তিনি প্রচুর পরিমাণে লোহা দিলেন, আর এত পিতল দিলেন যে, তা ওজন করা যায় না।