1 Chronicles 22:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অসংখ্য এরস কাঠ সংগ্রহ করলেন, কেননা সীদোনীয় ও টায়ারীয়েরা দাউদের কাছে অপরিমেয় এরস কাঠ এনেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও তিনি এত দেবদারু কাঠের গুঁড়ির জোগান দিলেন, যা গুনে দেখা সম্ভব হয়নি, কারণ সীদোনীয় ও সোরীয়রা দাউদের কাছে প্রচুর পরিমাণে দেবদারু কাঠ এনেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অসংখ্য এসরকাষ্ঠ [প্রস্তুত করিলেন], কেননা সীদোনীয় ও সোরীয়েরা দায়ূদের নিকটে অপর্য্যাপ্ত এরসকাষ্ঠ আনিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অসংখ্য এরসকাষ্ঠ [প্রস্তুত করিলেন], কেননা সীদোনীয় ও সোরীয়েরা দায়ূদের নিকটে অপর্যাপ্ত এরসকাষ্ঠ আনিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া তিনি অসংখ্য এরস কাঠও দিলেন, কারণ সীদোনীয় ও সোরীয়েরা দায়ূদকে প্রচুর এরস কাঠ এনে দিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া তিনি অসংখ্য এরস কাঠও দিলেন, কারণ সিডনীয় ও টায়ারীয়রা দাউদকে প্রচুর এরস কাঠ এনে দিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
টায়ার ও সীদোনের লোকদের সঙ্গে বন্দোবস্ত করে দাউদ প্রচুর সীডার কাঠ আনালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অজস্র এরস কাঠের গুঁড়িও আনা হল| সীদোন ও সোরীযের বাসিন্দারা অনেক অনেক দামী কাঠের গুঁড়ি এনে দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এছাড়া তিনি অসংখ্য এরস কাঠও দিলেন, কারণ সীদোনীয় ও সোরীয়েরা দায়ূদকে প্রচুর এরস কাঠ এনে দিয়েছিল।