1 Chronicles 22:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ বললেন, আমার পুত্র সোলায়মান অল্পবয়স্ক ও কোমল, কিন্তু মাবুদের জন্য যে গৃহ নির্মাণ করা হবে, তা অতিশয় মহিমান্বিত হবে, তার কীর্তি ও যশ সর্বদেশে ব্যাপ্ত হবে; আমি এখন তার জন্য আয়োজন করবো। অতএব দাউদ তাঁর মৃত্যুর আগে প্রচুর দ্রব্যের আয়োজন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ বললেন, “আমার ছেলে শলোমনের বয়স কম ও সে অনভিজ্ঞও বটে, এবং সদাপ্রভুর জন্য যে ভবনটি তৈরি করা হবে, সেটি সব জাতির দৃষ্টিতে হবে বিশাল জাঁকজমকপূর্ণ ও বিখ্যাত এবং জৌলুসে ভরপুর। তাই আমিই সেটির জন্য যাবতীয় প্রস্তুতি নেব।” অতএব মারা যাওয়ার আগেই দাউদ ব্যপক প্রস্তুতি সেরে রেখেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ কহিলেন, আমার পুত্র শলোমন অল্পবয়স্ক ও কোমল, কিন্তু সদাপ্রভুর জন্য যে গৃহ নির্ম্মাণ করা যাইবে, তাহা অতিশয় প্রতাপান্বিত হইবে, তাহার কীর্ত্তি ও যশ সর্ব্বদেশে ব্যাপ্ত হইবে; আমি এখন তাহার জন্য আয়োজন করিব। অতএব দায়ূদ আপন মৃত্যুর পূর্ব্বে প্রচুর দ্রব্যের আয়োজন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ কহিলেন, আমার পুত্র শলোমন অল্পবয়স্ক ও কোমল, কিন্তু সদাপ্রভুর জন্য যে গৃহ নির্মাণ করা যাইবে, তাহা অতিশয় প্রতাপান্বিত হইবে, তাহার কীর্তি ও যশ সর্বদেশে ব্যাপ্ত হইবে; আমি এখন তাহার জন্য আয়োজন করিব। অতএব দায়ূদ আপন মৃত্যুর পূর্বে প্রচুর দ্রব্যের আয়োজন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ বললেন, “আমার ছেলে শলোমনের বয়স কম এবং তার অভিজ্ঞতাও কম, কিন্তু সদাপ্রভুর জন্য যে ঘর তৈরী করতে হবে তা যেন সমস্ত জাতির চোখে খুব বিখ্যাত এবং জাঁকজমকে ও গৌরবে পূর্ণ হয়। কাজেই তার জন্য আমি সব কিছু প্রস্তুত করে রাখব।” এই বলে দায়ূদ তাঁর মৃত্যুর আগে অনেক কিছুর আয়োজন করে রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ বললেন, “আমার ছেলে সোলায়মানের বয়স কম এবং তার অভিজ্ঞতাও কম, কিন্তু মাবুদের জন্য যে ঘর তৈরী করতে হবে তা যেন সমস্ত জাতির চোখে খুব বিখ্যাত এবং জাঁকজমকে ও গৌরবে পূর্ণ হয়। কাজেই তার জন্য আমি সব কিছু প্রস্তুত করে রাখব।” এই বলে দাউদ তাঁর ইন্তেকালের আগে অনেক কিছুর আয়োজন করে রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ ভাবলেন, ‘আমার পুত্র শলোমনকেই প্রভু পরমেশ্বরের জন্য মন্দির তৈরী করতে হবে এবং সেটি অবশ্যই হবে অপরূপ, জগদ্বিখ্যাত। কিন্তু সে এখন খুবই ছেলেমানুষ আর অভিজ্ঞতা ও তার নেই। তাই আমি বরং তার উপযুক্ত ব্যবস্থা করে রাখি।’ দাউদ তাই মৃত্যুর আগে মন্দির তৈরীর সমস্ত উপকরণ প্রচুর পরিমাণে সংগ্রহ করে রাখলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ বললেন, “আমরা প্রভুর জন্য সুবিশাল একটা মন্দির বানাতে চলেছি| কিন্তু আমার পুত্র শলোমনের বয়স এখনও কম| এসম্পর্কে উপযুক্ত জ্ঞান তার হয়নি| প্রভুর এই সুবিশাল মন্দিরের খ্যাতি তার সৌন্দর্য্যের কারণে পৃথিবীর দেশে দেশে যাতে ছড়িয়ে পড়ে সে কারণে আমি সেই মন্দিরের নকশা ও পরিকল্পনা করে যাচ্ছি|” কথা মতো তাঁর মৃত্যুর আগেই দায়ুদ মন্দিরের জন্য অনেক পরিকল্পনা ও নকশা করে গিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ বললেন, “আমার ছেলে শলোমনের বয়স কম এবং তার অভিজ্ঞতাও কম, কিন্তু সদাপ্রভুর জন্য যে ঘর তৈরী করতে হবে তা যেন সমস্ত জাতির চোখে খুব বিখ্যাত এবং জাঁকজমকে ও গৌরবে পূর্ণ হয়। কাজেই তার জন্য আমি সব কিছু প্রস্তুত করে রাখব।” এই বলে দায়ূদ তাঁর মৃত্যুর আগে অনেক কিছুর আয়োজন করে রাখলেন।