1 Chronicles 22:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি তাঁর পুত্র সোলায়মানকে ডেকে ইসরাইলের আল্লাহ্ মাবুদের জন্য গৃহ নির্মাণ করতে হুকুম করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি তাঁর ছেলে শলোমনকে ডেকে তাঁর হাতে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর জন্য এক ভবন তৈরি করার ভার সঁপে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আপন পুত্র শলোমনকে ডাকিয়া ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর জন্য গৃহ নির্ম্মাণ করিতে আজ্ঞা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আপন পুত্র শলোমনকে ডাকিয়া ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর জন্য গৃহ নির্মাণ করিতে আজ্ঞা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি তাঁর ছেলে শলোমনকে ডেকে তাঁর উপর ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর জন্য একটা ঘর তৈরীর ভার দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি তাঁর ছেলে সোলায়মানকে ডেকে তাঁর উপর ইসরাইলের মাবুদ আল্লাহ্র জন্য একটা ঘর তৈরীর ভার দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি পুত্র শলোমনকে ডেকে ইসরায়েলের ঈশ্বর প্রভুর জন্য মন্দির নির্মাণের নির্দেশ দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ তাঁর পুত্র শলোমনকে ডেকে প্রভু ইস্রায়েলের ঈশ্বরের মন্দির বানানোর নির্দেশ দিয়ে বললেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তিনি তাঁর ছেলে শলোমনকে ডেকে তাঁর উপর ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর জন্য একটা ঘর তৈরীর ভার দিলেন।