1 Chronicles 22:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ তাঁর পুত্র সোলায়মানকে বললেন, আমার আল্লাহ্ মাবুদের নামের উদ্দেশে গৃহ নির্মাণ করতে আমারই মনোরথ ছিল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ শলোমনকে বললেন: “বাছা, আমার ঈশ্বর সদাপ্রভুর নামে একটি ভবন তৈরি করার বাসনা আমার অন্তরে ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ আপন পুত্র শলোমনকে কহিলেন, আমার ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে গৃহ নির্ম্মাণ করিতে আমারই মনোরথ ছিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ আপন পুত্র শলোমনকে কহিলেন, আমার ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে গৃহ নির্মাণ করিতে আমারই মনোরথ ছিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ শলোমনকে বললেন, “বাবা, আমার ঈশ্বর সদাপ্রভুর জন্য একটা ঘর তৈরীর ইচ্ছা আমার অন্তরে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ সোলায়মানকে বললেন, “বাবা, আমার মাবুদ আল্লাহ্র জন্য একটা ঘর তৈরীর ইচ্ছা আমার দিলে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বললেন, বৎস, আমার ঈশ্বর প্রভুর জন্য একটি মন্দির তৈরী করার বড় সাধ ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“শলোমন, আমি প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের জন্য একটা মন্দির বানাতে চেয়েছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ শলোমনকে বললেন, “হে আমার পুত্র, আমার ঈশ্বর সদাপ্রভুর জন্য একটা ঘর তৈরীর ইচ্ছা আমার অন্তরে ছিল।