1 Chronicles 22:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, তোমার একটি পুত্র জন্মগ্রহণ করবে, সে বিশ্রামের মানুষ হবে; আমি তার চারদিকের সকল দুশমন থেকে তাকে বিশ্রাম দেব, কেননা তার নাম সোলায়মান (শান্ত) হবে এবং তার সময়ে আমি ইসরাইলকে শান্তি ও নির্বিঘ্নতা দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমার এক ছেলে হবে, যে হবে শান্তি ও বিশ্রামযুক্ত এক মানুষ, এবং আমি তাকে তার চারপাশের সব শত্রুর দিক থেকে বিশ্রাম দেব। তার নাম হবে শলোমন, এবং আমি তার রাজত্বকালে ইস্রায়েলকে শান্তি ও নিস্তরঙ্গ পরিবেশ দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, তোমার এক পুত্র জন্মিবে, সে বিশ্রামের মনুষ্য হইবে; আমি তাহার চারিদিকের সকল শত্রু হইতে তাহাকে বিশ্রাম দিব, কেননা তাহার নাম শলোমন [শান্ত] হইবে, এবং তাহার সময়ে আমি ইস্রায়েলকে শান্তি ও নির্ব্বিঘ্নতা দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, তোমার এক পুত্র জন্মিবে, সে বিশ্রামের মনুষ্য হইবে; আমি তাহার চারিদিকের সকল শত্রু হইতে তাহাকে বিশ্রাম দিব, কেননা তাহার নাম শলোমন [শান্ত] হইবে, এবং তাহার সময়ে আমি ইস্রায়েলকে শান্তি ও নির্বিঘ্নতা দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমার একটি ছেলে হবে যে শান্তি ভালবাসবে। তার চারপাশের শত্রুদের হাত থেকে আমি তাকে শান্তিতে রাখব। তার নাম হবে শলোমন (যার মানে শান্তি), কারণ আমি তার রাজত্বের সময়ে ইস্রায়েলকে শান্তিতে ও নিরাপদে রাখব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমার একটি ছেলে হবে যে শান্তি ভালবাসবে। তার চারপাশের শত্রুদের হাত থেকে আমি তাকে শান্তিতে রাখব। তার নাম হবে সোলায়মান (যার মানে শান্তি), কারণ আমি তার রাজত্বের সময়ে ইসরাইলকে শান্তিতে ও নিরাপদে রাখব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবে তিনি আমায় একটি প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, তুমি একটি পুত্র লাভ করবে। তার রাজত্বকাল হবে শান্তিপূর্ণ। কারণ আমি তাকে তার সমস্ত শত্রুকুলের হাত থেকে স্বস্তি দেব। তার নাম হবে শলোমন। কারণ তার রাজত্বকালে আমি ইসরায়েলকে দান করব শান্তি ও নিরাপত্তা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমার এক পুত্র হবে শান্তির ধারক ও বাহক| তাকে আমি একটি শান্তিপূর্ণ জীবন দেব এবং তার আশেপাশের শত্রুরা যাতে তাকে উৎযক্ত না করে দেখব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমার একটি ছেলে হবে যে শান্তি ভালবাসবে। তার চারপাশের শত্রুদের হাত থেকে আমি তাকে শান্তিতে রাখব। তার নাম হবে শলোমন (যার মানে শান্তি), কারণ আমি তার রাজত্বের দিনের ইস্রায়েলকে শান্তিতে ও নিরাপদে রাখব।