1 Chronicles 23:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ বৃদ্ধ ও পূর্ণায়ূ হলেন এবং তাঁর পুত্র সোলায়মানকে ইসরাইলের বাদশাহ্ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ যখন বৃদ্ধ হয়ে গেলেন ও তাঁর আয়ু ফুরিয়ে আসছিল, তখন তিনি তাঁর ছেলে শলোমনকে ইস্রায়েলের উপর রাজা করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ বৃদ্ধ ও পূর্ণায়ু হইলেন; এবং আপন পুত্র শলোমনকে ইস্রায়েলের উপরে রাজা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ বৃদ্ধ ও পূর্ণায়ু হইলেন; এবং আপন পুত্র শলোমনকে ইস্রায়েলের উপরে রাজা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ যখন খুব বেশী বুড়ো হয়ে গেলেন তখন তাঁর ছেলে শলোমনকে তিনি ইস্রায়েলের উপরে রাজা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ যখন খুব বেশী বুড়ো হয়ে গেলেন তখন তাঁর ছেলে সোলায়মানকে তিনি ইসরাইলের উপরে বাদশাহ্ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতিবৃদ্ধ হয়ে গেলে দাউদ এবার পুত্র শলোমনকে ইসরায়েলের রাজপদে অভিষিক্ত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা দায়ুদের বয়স হওয়ায় তিনি তাঁর পুত্র শলোমনকে ইস্রায়েলের রাজপদে অধিষ্ঠিত করে
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ যখন বৃদ্ধ হলেন এবং তাঁর জীবনের শেষে এসে উপস্থিত হলেন, তখন তিনি তাঁর ছেলে শলোমনকে ইস্রায়েলের উপরে রাজা করলেন।