1 Chronicles 23:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইলীয়েষরের সন্তানদের মধ্যে রহবিয় প্রধান ছিল; এই ইলীয়েষরের আর পুত্র ছিল না, কিন্তু রহবীয়ের সন্তানগণ বহুসংখ্যক হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইলীয়েষরের বংশধরেরা: প্রথম স্থানে ছিলেন রহবিয়। ইলীয়েষরের আর কোনও ছেলে ছিল না, কিন্তু রহবিয়ের ছেলেরা সংখ্যায় ছিল প্রচুর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইলীয়েষরের সন্তানদের মধ্যে রহবিয় প্রধান ছিল; এই ইলীয়েষরের আর পুত্র ছিল না, কিন্তু রহবিয়ের সন্তানগণ বহুসংখ্যক হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইলীয়েষরের সন্তানদের মধ্যে রহবিয় প্রধান ছিল; এই ইলীয়েষরের আর পুত্র ছিল না, কিন্তু রহবীয়ের সন্তানগণ বহু সংখ্যক হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইলীয়েষরের বংশধরদের মধ্যে রহবিয় ছিলেন নেতা। ইলীয়েষরের আর কোন ছেলে ছিল না, কিন্তু রহবিয়ের ছেলের সংখ্যা ছিল অনেক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইলীয়েষরের বংশধরদের মধ্যে রহবিয় ছিলেন নেতা। ইলীয়েষরের আর কোন ছেলে ছিল না, কিন্তু রহবিয়ের ছেলের সংখ্যা ছিল অনেক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইলিয়েষরের একটি মাত্র পুত্র রহবিয়। কিন্তু রহবিয় অনেক সন্তানের পিতা ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গের্শোমের বড় ছেলের নাম ছিল শবূয়েল| ইলীয়েষরের আর কোনো পুত্র না থাকলেও রহবিয়ের আরো অনেক পুত্র ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইলীয়েষরের বংশধরদের মধ্যে রহবিয় ছিলেন নেতা। ইলীয়েষরের আর কোনো ছেলে ছিল না, কিন্তু রহবিয়ের ছেলের সংখ্যা ছিল অনেক।