1 Chronicles 23:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইলিয়াসর ইন্তেকাল, তাঁর পুত্র ছিল না, কেবল কয়েক জন কন্যা ছিল, আর তাদের জ্ঞাতি কীশের পুত্ররা তাদেরকে বিয়ে করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইলিয়াসর অপুত্রক অবস্থায় মারা গেলেন: তাঁর শুধু কয়েকটি মেয়েই ছিল। কীশের ছেলেরা, অর্থাৎ, তাদের খুড়তুতো ভাইয়েরাই তাদের বিয়ে করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইলিয়াসর মরিলেন, তাঁহার পুত্র ছিল না, কেবল কয়েকটী কন্যা ছিল, আর তাহাদের জ্ঞাতি কীশের পুত্রগণ তাহাদিগকে বিবাহ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইলিয়াসর মরিলেন, তাঁহার পুত্র ছিল না, কেবল কয়েকটি কন্যা ছিল, আর তাহাদের জ্ঞাতি কীশের পুত্রগণ তাহাদিগকে বিবাহ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইলিয়াসর কোন ছেলে না রেখেই মারা গেলেন, তাঁর কেবল মেয়েই ছিল। কীশের ছেলেরা, অর্থাৎ তাদের কাকার ছেলেরা সেই মেয়েদের বিয়ে করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইলিয়াসর কোন ছেলে না রেখেই ইন্তেকাল করলেন, তাঁর কেবল মেয়েই ছিল। কীশের ছেলেরা, অর্থাৎ তাদের চাচার ছেলেরা সেই মেয়েদের বিয়ে করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইলিয়াসর অপুত্রক অবস্থায় মারা যান। তাঁর শুধু কন্যা ছিল। তারা তাদের খুড়তুতো ভাইদের (কীশের পুত্রদের) বিবাহ করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলিয়াসর অপুত্রক অবস্থাতেই মারা গিয়েছিলেন| তাঁর শুধু কয়েকটি কন্যা ছিল, যারা নিজেদের আত্মীয়দের মধ্যেই কীশের পুত্রদের বিয়ে করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইলীয়াসর কোনো ছেলে না রেখেই মারা গেলেন, তাঁর কেবল মেয়েই ছিল। কীশের ছেলেরা, আর তাদের আত্মীয় কীশের ছেলেরা তাদেরকে বিয়ে করল।