1 Chronicles 23:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা সকলে নিজ নিজ পিতৃকুল অনুসারে লেবির বংশ, বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যাদের নাম ও মাথা অনুসারে গণনা করা হল এবং মাবুদের গৃহের সেবাকর্ম করতো, এরা তাদের পিতৃকুলপতি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বংশানুসারে এরাই লেবির বংশধর—যারা বিভিন্ন কুলের কর্তাব্যক্তিরূপে তাদের নামানুসারে নথিভুক্ত হলেন এবং ব্যক্তিগতভাবে তাদের গুনে রাখা হল, অর্থাৎ, তারা সেইসব কর্মী, যাদের বয়স কুড়ি বছর বা তার বেশি হল ও তারা সদাপ্রভুর মন্দিরে পরিচর্যা করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকলে আপন আপন পিতৃকুলানুসারে লেবির সন্তান, বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যাহারা নাম ও মস্তকানুসারে গণিত হইল, সদাপ্রভুর গৃহের সেবাকর্ম্ম করিত, ইহারা তাহাদের পিতৃকুলপতি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকলে আপন আপন পিতৃকুলানুসারে লেবির সন্তান, বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যাহারা নাম ও মস্তকানুসারে গণিত হইল, সদাপ্রভুর গৃহের সেবাকর্ম করিত, ইহারা তাহাদের পিতৃকুলপতি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এঁরাই ছিলেন বংশ অনুসারে লেবি-গোষ্ঠীর বিভিন্ন বংশের নেতা। এঁদের বংশের লোকদের মধ্যে যাদের বয়স ছিল বিশ কিম্বা তার চেয়েও বেশী তাদের গণনা করে নাম লেখা হয়েছিল, আর তারাই ছিল সদাপ্রভুর ঘরের সেবাকারী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এঁরাই ছিলেন বংশ অনুসারে লেবি-গোষ্ঠীর বিভিন্ন বংশের নেতা। এঁদের বংশের লোকদের মধ্যে যাদের বয়স ছিল বিশ কিংবা তার চেয়েও বেশী তাদের গণনা করে নাম লেখা হয়েছিল, আর তারাই ছিল মাবুদের ঘরের খেদমতকারী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উল্লিখিত এইসমস্ত ব্যক্তি ছিলেন লেবীয় বংশধর। গোষ্ঠী, পরিবার ও গোষ্ঠী প্রধানদের নাম অনুযায়ী এঁদের নাম তালিকাভুক্ত করা হয়েছিল। এঁদের মধ্যে কুড়ি বছর থেকে শুরু করে তার বেশি বয়সের প্রত্যেকজনকে প্রভু পরমেশ্বরের মন্দিরে কাজ করতে হত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কুড়ি বছরের বেশি বয়স্ক লেবির উত্তরপুরুষদের মধ্যে যারা প্রভুর মন্দিরে কাজ করেছিল, পরিবার অনুযায়ী তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছিল| এরা সকলেই নিজেদের পরিবারের প্রধান ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এঁরাই ছিলেন বংশ অনুসারে লেবি গোষ্ঠীর বিভিন্ন বংশের নেতা। এঁদের বংশের লোকদের মধ্যে যাদের বয়স ছিল কুড়ি কিম্বা তার চেয়েও বেশী তাদের গণনা করে নাম লেখা হয়েছিল, আর তারাই ছিল সদাপ্রভুর ঘরের সেবাকারী।