1 Chronicles 23:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লেবীয়দেরকেও আজ থেকে শরীয়ত-তাঁবু কিংবা তার সেবাকর্মের সমস্ত পাত্র আর বইতে হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই লেবীয়দের আর কখনও সমাগম তাঁবু বা সেখানকার পরিচর্যার ক্ষেত্রে ব্যবহৃত কোনও জিনিসপত্র বহন করতে হবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লেবীয়দিগকেও অদ্যাবধি আবাস কিম্বা তাহার সেবাকর্ম্মার্থক পাত্র সকল আর বহিতে হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লেবীয়দিগকেও অদ্যাবধি আবাস কিম্বা তাহার সেবাকর্মার্থক পাত্র সকল আর বহিতে হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই সেবা-কাজে ব্যবহার করবার জন্য আবাস-তাম্বু কিম্বা অন্য কোন জিনিস লেবীয়দের আর বহন করে নিয়ে যেতে হবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই এবাদত-কাজে ব্যবহার করবার জন্য আবাস-তাম্বু কিংবা অন্য কোন জিনিস লেবীয়দের আর বহন করে নিয়ে যেতে হবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাজেই লেবীয়দের আর পরমেশ্বরের আবাস তাম্বু ও উপাসনার জিনিসপত্র বয়ে বেড়াতে হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই লেবীয়দের আর পবিত্র তাঁবু বা প্রভুর সেবার উপকরণ বইতে হবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কাজেই সেবা কাজে ব্যবহার করবার জন্য আবাস তাঁবু কিম্বা অন্য কোনো জিনিস লেবীয়দের আর বহন করে নিয়ে যেতে হবে না।”