1 Chronicles 23:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ দাউদের শেষ হুকুমে লেবির সন্তানদের মধ্যে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক লোকদের গণনা করা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদের দেওয়া শেষ নির্দেশ অনুসারে, কুড়ি বছর বা তার বেশি বয়সের সেই লেবীয়দের গুনে রাখা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ দায়ূদের শেষ আজ্ঞায় লেবির সন্তানদের মধ্যে বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক লোকেরা গণিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ দায়ূদের শেষ আজ্ঞায় লেবির সন্তানদের মধ্যে বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক লোকেরা গণিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদের শেষ নির্দেশ অনুসারে বিশ বছর থেকে শুরু করে তার বেশী বয়সের লেবীয়দের গণনা করা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদের শেষ নির্দেশ অনুসারে বিশ বছর থেকে শুরুকরে তার বেশী বয়সের লেবীয়দের গণনা করা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদের এই অন্তিম নির্দেশ অনুযায়ী কুড়ি বছর বয়সে পা দিলেই প্রত্যেক লেবীয়ের নাম মন্দিরের কাজের জন্য তালিকাভুক্ত করা হত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকদের প্রতি দায়ুদের শেষ আদেশ ছিল লেবি পরিবারগোষ্ঠীর উত্তরপুরুষের লোকসংখ্যা গণনা করা| 20 বছর বা তার বেশি বয়স্ক সমস্ত লেবীয়দের গোনা হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদের শেষ নির্দেশ অনুসারে কুড়ি বছর থেকে শুরু করে তার বেশী বয়সের লেবীয়দের গণনা করা হয়েছিল।