1 Chronicles 23:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আল্লাহ্র গৃহের সেবাকর্মের জন্য তাদের পদ হারুন-সন্তানদের অধীন; (তা এই এই বিষয় সম্বন্ধীয়,) প্রাঙ্গণ ও সমস্ত কুঠরী, পবিত্র বস্তুগুলোর পাক-পবিত্রকরণ, আল্লাহ্র গৃহের সেবাকর্ম সম্পাদন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর মন্দিরের পরিচর্যায় হারোণের বংশধরদের সাহায্য করাই ছিল লেবীয়দের দায়িত্ব: প্রাঙ্গণের ও পাশের ঘরগুলির দেখাশোনা করার, সব পবিত্র জিনিসপত্র শুদ্ধকরণের ও ঈশ্বরের ভবনে অন্যান্য সব দায়িত্ব তাদেরই পালন করতে হত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ঈশ্বরের গৃহের সেবাকর্ম্মের জন্য তাহাদের পদ হারোণ-সন্তানদের অধীন; [তাহা এই এই বিষয় সম্বন্ধীয়,] প্রাঙ্গণ ও কুঠরী সকল, পবিত্র বস্তু সকলের শুচিকরণ,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ঈশ্বরের গৃহের সেবাকর্মের জন্য তাহাদের পদ হারোণ-সন্তানদের অধীন; [তাহা এই এই বিষয় সম্বন্ধীয়,] প্রাঙ্গণ ও কুঠরি সকল, পবিত্র বস্তু সকলের শুচিকরণ, ঈশ্বরের গৃহের সেবাকর্ম সম্পাদন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই লেবীয়দের কাজ ছিল সদাপ্রভুর ঘরের সেবা-কাজে হারোণের বংশধরদের সাহায্য করা। এর মধ্যে ছিল উপাসনা-ঘরের উঠান ও পাশের কামরাগুলোর দেখাশোনা করা, সমস্ত পবিত্র জিনিসগুলো শুচি করে নেওয়া এবং ঈশ্বরের ঘরের অন্যান্য কাজ করা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই লেবীয়দের কাজ ছিল মাবুদের ঘরের এবাদত-কাজে হারুনের বংশধরদের সাহায্য করা। এর মধ্যে ছিল বায়তুল-মোকাদ্দসের উঠান ও পাশের কামরাগুলোর দেখাশোনা করা, সমস্ত পবিত্র জিনিসগুলো পাক-সাফ করে নেওয়া এবং আল্লাহ্র ঘরের অন্যান্য কাজ করা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং নিম্নলিখিত কাজের দায়িত্ব তাদের দেওয়া হত: মন্দিরের উপাসনায় হারোণ বংশীয় পুরোহিতদের সাহায্য করা, মন্দির প্রাঙ্গণ ও কক্ষগুলি পরিষ্কার করা, পবিত্র জিনিষপত্র শুচিশুদ্ধ রাখা, মন্দিরের পরিচর্যার অন্যান্য কাজকর্ম করা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবীয়রা হারোণের উত্তরপুরুষদের মন্দিরে প্রভুর কাজকর্মের সহায়তা করতেন, এছাড়াও তাঁরা মন্দিরের উঠোন এবং আশেপাশের ঘরগুলোর তদারকি করতেন| পবিত্র সামগ্রীর এবং ঈশ্বরের মন্দিরের সমস্ত আসবাবপত্রের শুচিতা রক্ষা করার দায়িত্বও ছিল তাঁদের ওপর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই লেবীয়দের কাজ ছিল সদাপ্রভুর ঘরের সেবা কাজে হারোণের বংশধরদের সাহায্য করা। এর মধ্যে ছিল উপাসনা ঘরের উঠান ও পাশের কামরাগুলোর দেখাশোনা করা, সমস্ত পবিত্র জিনিসগুলো শুচি করে নেওয়া এবং ঈশ্বরের ঘরের অন্যান্য কাজ করা।