1 Chronicles 23:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং দর্শন-রুটি ও শস্য-উৎসর্গ, খামিহীন পিঠা এবং ভাজবার পাত্রে ভাজা দ্রব্য ও রান্না করা দ্রব্য, এই সমস্ত কিছুর জন্য ময়দা এবং সকল পরিমাণ ও ওজন করা,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
টেবিলে রুটি সাজিয়ে রাখার, শস্য-নৈবেদ্যর জন্য বিশেষ ময়দা প্রস্তুত করার, খামিরবিহীন সরু রুটি তৈরি করার, সেগুলি সেঁকার ও মিশ্রিত করার, এবং পরিমাণ ও মাপ অনুসারে সবকিছু ঠিকঠাক করার দায়িত্বও তাদেরই দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বরের গৃহের সেবাকর্ম্ম সম্পাদন, এবং দর্শন-রুটী ও ভক্ষ্য-নৈবেদ্য, তাড়ীশূন্য সরুচাকলী এবং ভর্জনপাত্রে ভর্জিত দ্রব্য ও রান্ধা দ্রব্য, এই সকলের নিমিত্ত ময়দা, এবং সকল পরিমাণ ও তৌল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং দর্শন-রুটি ও ভক্ষ্য-নৈবেদ্য, তাড়ীশুন্য সরুচাকলী এবং ভাজিবার পাত্রে ভাজা দ্রব্য ও রান্না করা দ্রব্য, এই সকলের নিমিত্ত ময়দা, এবং সকল পরিমাণ ও তৌল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের উপরে এই সব জিনিসের ভার ছিল- সম্মুখ-রুটি, শস্য-উৎসর্গের ময়দা, খামিহীন রুটি, সেঁকা রুটি এবং তেল মেশানো ময়দা। এছাড়া তাদের উপর ভার ছিল সব কিছুর ওজন ও পরিমাণ দেখা,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের উপরে এই সব জিনিসের ভার ছিল- পবিত্র-রুটি, শস্য-কোরবানীর ময়দা, খামিহীন রুটি, সেঁকা রুটি এবং তেল মেশানো ময়দা। এছাড়া তাদের উপর ভার ছিল সব কিছুর ওজন ও পরিমাণ দেখা,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর উপস্থিতির প্রতীক রুটি, খামিরবিহীন রুটি, ভোগ নৈবেদ্যের রুটি, সেঁকা রুটির নৈবেদ্য ও জলপাই তেলের ময়ান দেওয়ার জন্য প্রয়োজনীয় ময়দার ব্যবস্থা করা, মন্দিরে উৎসর্গের জন্য সমস্ত নৈবেদ্য ওজন ও পরিমাপ করা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
টেবিলের ওপর রুটি রাখবার এবং গম, শস্য নৈবেদ্য ও খামিরবিহীন রুটি রাখবারও দায়িত্ব ছিল তাঁদের ওপর| মন্দিরের বাসন-কোসন এবং নৈবেদ্য সামলানো ছাড়াও জিনিসপত্র মাপা ও ওজন করার কাজও তাঁদেরই করতে হত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের উপরে এই সব জিনিসের ভার ছিল দর্শন রুটি, শস্য উৎসর্গের ময়দা, খামিহীন রুটি, সেঁকা রুটি এবং তেল মেশানো ময়দা। এছাড়া তাদের উপর ভার ছিল সব কিছুর ওজন ও পরিমাণ দেখা,