1 Chronicles 23:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ত্রিশ ও তারচেয়ে বেশি বছর বয়স্ক লেবীয়দের গণনা করা হল; মাথা গণনায় তারা আটত্রিশ হাজার পুরুষ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ত্রিশ বছর বা তার বেশি বয়সের লেবীয়দের সংখ্যা গোনা হল, এবং পুরুষদের মোট সংখ্যা দাঁড়িয়েছিল 38,000।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ত্রিশ ও তদপেক্ষা অধিক বৎসর বয়স্ক লেবীয়েরা গণিত হইল; মস্তক-গণনায় তাহারা আটত্রিশ সহস্র পুরুষ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ত্রিশ ও তদপেক্ষা অধিক বৎসর বয়স্ক লেবীয়েরা গণিত হইল; মস্তক গণনায় তাহারা আটত্রিশ সহস্র পুরুষ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সব লেবীয় পুরুষেরা ত্রিশ কিম্বা তার বেশী বয়সের ছিল তাদের গণনা করলে দেখা গেল তাদের সংখ্যা আটত্রিশ হাজার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সব লেবীয় পুরুষেরা ত্রিশ কিংবা তার বেশী বয়সের ছিল তাদের গণনা করলে দেখা গেল তাদের সংখ্যা আটত্রিশ হাজার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ত্রিশ বছর এবং তার চেয়ে বেশী বয়সের সমস্ত লেবীয় পুরুষদের সংখ্যা গণনা করা হল। মোট সংখ্যা হল আটত্রিশ হাজার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি গুনে দেখলেন 30 বছরের বেশি বয়স্ক লেবীয়দের সর্বমোট সংখ্যা 38,000 জন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে সব লেবীয় পুরুষেরা ত্রিশ কিম্বা তার বেশী বয়সের ছিল তাদের গণনা করলে দেখা গেল তাদের সংখ্যা আটত্রিশ হাজার।