1 Chronicles 23:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদের প্রশংসা-গজল ও প্রশংসা করবার জন্য প্রতি খুব ভোরে ও সন্ধ্যাবেলা দণ্ডায়মান হওয়া;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রতিদিন সকালে সদাপ্রভুকে ধন্যবাদ জানানোর ও তাঁর প্রশংসা করার জন্য তাদের দাঁড়িয়েও থাকতে হত। সন্ধ্যাবেলাতে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভুর স্তবগান ও প্রশংসার্থে প্রতি প্রাতঃকালে ও সন্ধ্যাকালে দণ্ডায়মান হওয়া;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভুর স্তবগান ও প্রশংসার্থে প্রতি প্রাতঃকালে ও সন্ধ্যাকালে দণ্ডায়মান হওয়া;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেক দিন সকালে এবং বিকালে দাঁড়িয়ে সদাপ্রভুর ধন্যবাদ ও প্রশংসা করা এবং বিশ্রামবারে, অমাবস্যার উৎসবে ও অন্যান্য নির্দিষ্ট পর্বে যখন সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করা হয় সেই সময়ও সদাপ্রভুর ধন্যবাদ ও প্রশংসা করা। সদাপ্রভুর সামনে নিয়মিত ভাবে, তাঁর নির্দেশ অনুসারে এবং নির্দিষ্ট সংখ্যায় তাদের সেবা-কাজ করতে হত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেক দিন সকালে এবং বিকালে দাঁড়িয়ে মাবুদের শুকরিয়া আদায় ও প্রশংসা করা এবং বিশ্রামবারে, অমাবস্যার উৎসবে ও অন্যান্য নির্দিষ্ট ঈদে যখন মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী দেওয়া হয় সেই সময়ও মাবুদের শুকরিয়া আদায় ও প্রশংসা করা। মাবুদের সামনে নিয়মিত ভাবে, তাঁর নির্দেশ অনুসারে এবং নির্দিষ্ট সংখ্যায় তাদের এবাদত-কাজ করতে হত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতিদিন সকাল-সন্ধ্যায়,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রতি দিন সকালে ও সন্ধ্যায় তাঁরা প্রভুর প্রশংসা করতেন ও তাঁকে ধন্যবাদ দিতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রত্যেক দিন সকালে এবং বিকালে দাঁড়িয়ে সদাপ্রভুর ধন্যবাদ ও প্রশংসা করা এবং বিশ্রামবারে, অমাবস্যার উৎসবে ও অন্যান্য নির্দিষ্ট পর্বে যখন সদাপ্রভুর উদ্দেশ্যে হোমবলির অনুষ্ঠান করা হয় সেই দিন ও সদাপ্রভুর ধন্যবাদ ও প্রশংসা করা।