1 Chronicles 23:31 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং মাবুদের সম্মুখে প্রতিনিয়ত পালনীয় বিধিমতে বিশ্রামবার, অমাবস্যা ও ঈদে মাবুদের উদ্দেশে সংখ্যা অনুসারে পোড়ানো-কোরবানী করা;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং সাব্বাথবারে, অমাবস্যার উৎসবে ও বিশেষ বিশেষ উৎসবের দিনগুলিতে যখনই সদাপ্রভুর কাছে হোমবলি উৎসর্গ করা হত, তখনও তাদের একই কাজ করতে হত। সঠিক সংখ্যায় ও তাদের জন্য নিরূপিত প্রথানুসারে নিয়মিতভাবে তাদের সদাপ্রভুর সামনে পরিচর্যা করে যেতে হত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং সদাপ্রভুর সম্মুখে প্রতিনিয়ত পালনীয় বিধিমতে বিশ্রামবারে, অমাবস্যায় ও পর্ব্বে সদাপ্রভুর উদ্দেশে সংখ্যানুসারে হোমবলিদান করা;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং সদাপ্রভুর সম্মুখে প্রতিনিয়ত পালনীয় বিধিমতে বিশ্রামবারে, অমাবস্যায় ও পর্বে সদাপ্রভুর উদ্দেশে সংখ্যানুসারে হোমবলি দান করা;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাব্বাথ দিনে, অমাবস্যা তিথি ও অন্যান্য পর্ব ও হোমবলির সময় সর্বদা প্রভু পরমেশ্বরের স্তবগান করা ছিল তাদের দায়িত্ব। প্রত্যেক বারে কতজন করে লেবীয় কর্তব্যরত থাকবে, তার সংখ্যাও নির্ধারণ করে নিয়ম-কানুন বেঁধে দেওয়া হয়েছিল। এইভাবে প্রভু পরমেশ্বরের অবিরাম উপাসনা পরিচালনার দায়িত্ব লেবীয়দের উপরে ন্যস্ত করা হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবীয়রা প্রভুর কাছে বিশ্রামের দিন, অমাবস্যার দিন ও অন্যান্য উৎসবের দিনগুলিতে হোমবলি উৎসর্গ করতেন| প্রতিদিন তাঁরা প্রভুর সেবা করতেন| প্রতি বার কতজন লেবীয় সেবা করবে সে ব্যাপারে বিশেষ নিয়ম ছিল এবং তাঁরা এই নিয়মগুলি অনুসরণ করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর সামনে নিয়মিত ভাবে, তাঁর নির্দেশ অনুসারে এবং নির্দিষ্ট সংখ্যায় তাদের সেবা কাজ করতে হত।