1 Chronicles 23:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা যেন জমায়েত-তাঁবুর রক্ষণীয় দ্রব্য ও পবিত্র স্থানের রক্ষণীয় দ্রব্য এবং আল্লাহ্র গৃহের সেবাকর্মের জন্য নিজেদের জ্ঞাতি হারুন-বংশের রক্ষণীয় দ্রব্য রক্ষা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই এভাবেই লেবীয়েরা তাদের আত্মীয়স্বজন তথা হারোণের বংশধরদের অধীনে থেকে সদাপ্রভুর মন্দিরের পরিচর্যার জন্য সমাগম তাঁবুর ও পবিত্রস্থানের ক্ষেত্রে তাদের দায়িত্ব পালন করে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা যেন সমাগম-তাম্বুর রক্ষণীয় দ্রব্য, ও পবিত্র স্থানের রক্ষণীয় দ্রব্য, এবং ঈশ্বরের গৃহের সেবাকর্ম্মের জন্য আপনাদের জ্ঞাতি হারোণ-সন্তানদের রক্ষণীয় দ্রব্য রক্ষা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা যেন সমাগম-তাম্বুর রক্ষণীয় দ্রব্য, ও পবিত্র স্থানের রক্ষণীয় দ্রব্য, এবং ঈশ্বরের গৃহের সেবাকর্মের জন্য আপনাদের জ্ঞাতি হারোণ-সন্তানদের রক্ষণীয় দ্রব্য রক্ষা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে লেবীয়েরা মিলন-তাম্বুর ও পবিত্র স্থানের দেখাশোনা করত এবং সদাপ্রভুর ঘরের সেবা-কাজের জন্য তাদের ভাই হারোণের বংশধরদের অধীনে কাজ করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে লেবীয়রা মিলন-তাম্বুর ও পবিত্র স্থানের দেখাশোনা করত এবং মাবুদের ঘরের এবাদত-কাজের জন্য তাদের ভাই হারুনের বংশধরদের অধীনে কাজ করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের উপস্থিতির প্রতীক তাম্বু ও মন্দিরের রক্ষণাবেক্ষণ ও মন্দিরে উপাসনার সময় হারোণ বংশীয় পুরোহিতদের সাহায্য করার দায়িত্ব লেবীয়দের উপরে ন্যস্ত হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবীয়রা তাঁদের আত্মীয়দের, যে যাজকরা ছিলেন হারোণের উত্তরপুরুষ, প্রভুর মন্দিরে সেবার কাজে সাহায্য করতেন| তাঁরা পবিত্র তাঁবু এবং পবিত্র স্থানেরও যত্ন নিতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে লেবীয়েরা সমাগম তাঁবুর ও পবিত্র স্থানের দেখাশোনা করত এবং সদাপ্রভুর ঘরের সেবা কাজের জন্য তাদের ভাই হারোণের বংশধরদের সাহায্য করে।