1 Chronicles 23:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের মধ্যে চব্বিশ হাজার লোক মাবুদের গৃহের কাজের তত্ত্বাবধানে নিযুক্ত হল এবং ছয় হাজার লোক শাসনকর্তা ও বিচারকর্তা,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ বললেন, “এদের মধ্যে 24,000 জন সদাপ্রভুর মন্দিরে কাজ করার দায়িত্ব পালন করবে এবং 6,000 জন হবে কর্মকর্তা ও বিচারক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের মধ্যে চব্বিশ সহস্র লোক সদাপ্রভুর গৃহের কার্য্যের তত্ত্বাবধানে নিযুক্ত হইল, এবং ছয় সহস্র লোক শাসনকর্ত্তা ও বিচারকর্ত্তা,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের মধ্যে চব্বিশ সহস্র লোক সদাপ্রভুর গৃহের কার্যের তত্ত্বাবধানে নিযুক্ত হইল, এবং ছয় সহস্র লোক শাসনকর্তা ও বিচারকর্তা,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এদের মধ্য থেকে চব্বিশ হাজার জন সদাপ্রভুর ঘরের কাজের দেখাশোনা করবার জন্য নিযুক্ত হল আর ছয় হাজার জন হল কর্মকর্তা ও বিচারক এবং চার হাজার জন হল রক্ষী। দায়ূদ যে সব বাজনা তৈরী করিয়েছিলেন তা ব্যবহার করে সদাপ্রভুর প্রশংসা করবার জন্য বাকী চার হাজার লেবীয় নিযুক্ত হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এদের মধ্য থেকে চব্বিশ হাজার জন মাবুদের ঘরের কাজের দেখাশোনা করবার জন্য নিযুক্ত হল আর ছয় হাজার জন হল কর্মকর্তা ও বিচারক এবং চার হাজার জন হল রক্ষী। দাউদ যে সব বাজনা তৈরী করিয়েছিলেন তা ব্যবহার করে মাবুদের প্রশংসা করবার জন্য বাকী চার হাজার লেবীয় নিযুক্ত হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদের মধ্যে থেকে চব্বিশ হাজার লোককে রাজা মন্দিরের কাজকর্মের জন্য নিযুক্ত করলেন। ছয় হাজার লোককে নথিপত্র রক্ষণাবেক্ষণ ও বিচারকার্যে নিযুক্ত করলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ আদেশ দিলেন, “24,000 জন লেবীয় প্রভুর মন্দির বানানোর কাজের তত্ত্বাবধান করবে| 6000 লেবীয় আধিকারিক ও বিচারকের কাজ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এদের মধ্য থেকে চব্বিশ হাজার জন সদাপ্রভুর গৃহের কাজ দেখাশোনা করবার জন্য নিযুক্ত হল আর ছয় হাজার জন হল কর্মকর্তা ও বিচারক এবং চার হাজার জন হল রক্ষী।