1 Chronicles 23:5 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর চার হাজার লোক দ্বারপাল হিসেবে নিযুক্ত হল; এবং দাউদ প্রশংসার্থে যেসব বাদ্যযন্ত্র নির্মাণ করেন, তা দ্বারা চার হাজার লোক মাবুদের প্রশংসা করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
4,000 জন হবে দ্বাররক্ষী ও বাকি 4,000 জন সেইসব বাদ্যযন্ত্র নিয়ে সদাপ্রভুর প্রশংসা করবে, যেগুলি আমি সেই উদ্দেশ্যেই সরবরাহ করলাম।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর চারি সহস্র লোক দ্বারপাল; এবং দায়ূদ প্রশংসার্থে যে সকল বাদ্যযন্ত্র নির্ম্মাণ করেন, তাহা দ্বারা চারি সহস্র লোক সদাপ্রভুর প্রশংসা করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর চারি সহস্র লোক দ্বারপাল; এবং দায়ূদ প্রশংসার্থে যে সকল বাদ্যযন্ত্র নির্মাণ করেন, তাহা দ্বারা চারি সহস্র লোক সদাপ্রভুর প্রশংসা করিত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চার হাজার লোককে দ্বারপালের দায়িত্বে এবং প্রভুর স্তব করার জন্য রাজা দাউদ যে সমস্ত বাদ্যযন্ত্র তৈরী করিয়েছিলেন, সেগুলি বাজিয়ে প্রভু পরমেশ্বরের স্তব ও স্তুতির জন্য বাকী চার হাজার লোককে নিযুক্ত করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
4000 লেবীয় দ্বাররক্ষী হবে| এবং আরো 4000 জন গায়ক হিসেবে কাজ করবে| আমি এদের জন্য যে বিশেষ বাদ্যযন্ত্র বানিয়েছি তাই দিয়ে তারা প্রভুর প্রশংসা গীত গাইবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ যে সব বাজনা তৈরী করিয়েছিলেন তা ব্যবহার করে সদাপ্রভুর প্রশংসা করবার জন্য বাকি চার হাজার লেবীয় নিযুক্ত হল।