1 Chronicles 24:19 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইলের আল্লাহ্ মাবুদের হুকুম অনুসারে তাদের পিতা হারুন কর্তৃক নির্ধারিত বিধান অনুসারে মাবুদের গৃহে উপস্থিত হবার বিষয়ে তাদের সেবাকর্মের জন্য এই শ্রেণী হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর আদেশানুসারে তাদের পূর্বপুরুষ হারোণ তাদের জন্য যে নিয়মকানুন ঠিক করে দিলেন, তার আধারে যখন তারা সদাপ্রভুর মন্দিরে প্রবেশ করতেন তখন তারা পরিচর্যার এই ক্রমই অনুসরণ করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানুসারে তাহাদের পিতা হারোণ কর্ত্তৃক নিরূপিত যে তাহাদের বিধান, তদনুসারে সদাপ্রভুর গৃহে উপস্থিত হইবার বিষয়ে তাহাদের সেবাকর্ম্মের জন্য এই শ্রেণী হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানুসারে তাহাদের পিতা হারোণ কর্তৃক নিরূপিত যে তাহাদের বিধান, তদনুসারে সদাপ্রভুর গৃহে উপস্থিত হইবার বিষয়ে তাহাদের সেবাকর্মের জন্য এই শ্রেণী হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁদের পূর্বপুরুষ হারোণকে দেওয়া ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নির্দেশ অনুসারে হারোণ তাঁদের জন্য যে নিয়ম ঠিক করে দিয়েছিলেন সেইমত সদাপ্রভুর ঘরে গিয়ে সেবা-কাজ করবার জন্য এইভাবে তাঁদের পালা ঠিক করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁদের পূর্বপুরুষ হারুনকে দেওয়া ইসরাইলের মাবুদ আল্লাহ্র নির্দেশ অনুসারে হারুন তাঁদের জন্য যে নিয়ম ঠিক করে দিয়েছিলেন সেইমত মাবুদের ঘরে গিয়ে এবাদত-কাজ করবার জন্য এইভাবে তাঁদের পালা ঠিক করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ভাবে যাদের নাম উঠল তাদের প্রভুর মন্দিরের কাজের জন্য নিয়োগ করা হয়েছিল| হারোণকে প্রভু ইস্রায়েলের ঈশ্বর প্রদত্ত নিয়ম অনুযায়ী এঁদের মন্দিরের কাজ করতে হত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁদের পূর্বপুরুষ হারোণকে দেওয়া ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নির্দেশ অনুসারে হারোণ তাঁদের জন্য যে নিয়ম ঠিক করে দিয়েছিলেন সেইমত সদাপ্রভুর ঘরে গিয়ে সেবা কাজ করবার জন্য এই ভাবে তাঁদের পালা ঠিক করা হল।