1 Chronicles 24:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু নাদব ও অবীহূ তাদের পিতার আগে ইন্তেকাল করলো এবং তাদের পুত্র ছিল না; অতএব ইলিয়াসর ও ঈথামর ইমাম হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু নাদব ও অবীহূ তাদের বাবা মারা যাওয়ার আগেই মারা গেল, এবং তাদের কোনো ছেলে ছিল না; তাই ইলীয়াসর ও ঈথামর যাজকের দায়িত্ব পালন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু নাদব ও অবীহূ আপনাদের পিতার অগ্রে মারা পড়িল, এবং তাহাদের পুত্র ছিল না; অতএব ইলিয়াসর ও ঈথামর যাজক হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু নাদব ও অবীহূ আপনাদের পিতার অগ্রে মারা পড়িল, এবং তাহাদের পুত্র ছিল না; অতএব ইলিয়াসর ও ঈথামর যাজক হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হারোণ মারা যাবার আগেই নাদব ও অবীহূ কোন ছেলে না রেখেই মারা গিয়েছিলেন; কাজেই ইলিয়াসর ও ঈথামর পুরোহিতের কাজ করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হারুন ইন্তেকাল করবার আগেই নাদব ও অবীহূ কোন ছেলে না রেখেই মারা গিয়েছিলেন; কাজেই ইলিয়াসর ও ঈথামর ইমামের কাজ করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নাদব ও অবিহু তাদের পিতার মৃত্যুর আগেই নিঃসন্তান অবস্থায় মারা যায়। তাই ইলিয়াসর ও ইথামর পুরোহিত হন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণের আগেই নাদব আর অবীহূর অপুত্রক অবস্থায় মৃত্যু হয়| তাই ইলিয়াসর এবং ঈথামর যাজকের দায়িত্ব গ্রহণ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হারোণ মারা যাবার আগেই নাদব ও অবীহূ কোনো ছেলে না রেখেই মারা গিয়েছিলেন; কাজেই ইলীয়াসর ও ঈথামর যাজকের কাজ করতেন।