1 Chronicles 24:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ এবং ইলিয়াসরের বংশজাত সাদোক ও ঈথামরের বংশজাত অহীমেলক ইমামদেরকে সেবাকর্ম সম্পর্কিত যার যার শ্রেণীতে বিভক্ত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইলিয়াসরের এক বংশধর সাদোকের ও ঈথামরের এক বংশধর অহীমেলকের সাহায্য নিয়ে দাউদ যাজকদের নিরূপিত পরিচর্যার ক্রমানুসারে তাদের কয়েকটি বিভাগে বিভক্ত করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ এবং ইলিয়াসরের বংশজাত সাদোক ও ঈথামরের বংশজাত অহীমেলক যাজকদিগকে সেবাকর্ম্ম সম্বন্ধীয় আপন আপন শ্রেণীতে বিভক্ত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ এবং ইলিয়াসরের বংশজাত সাদোক ও ঈথামরের বংশজাত অহীমেলক যাজকদিগকে সেবাকর্ম সম্বন্ধীয় আপন আপন শ্রেণীতে বিভক্ত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সাদোক নামে ইলিয়াসরের একজন বংশধর এবং অহীমেলক নামে ঈথামরের একজন বংশধরের সাহায্যে দায়ূদ পুরোহিতদের কাজ অনুসারে তাঁদের বিভিন্ন দলে ভাগ করে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাদোক নামে ইলিয়াসরের একজন বংশধর এবং অহীমেলক নামে ঈথামরের একজন বংশধরের সাহায্যে দাউদ ইমামদের কাজ অনুসারে তাঁদের বিভিন্ন দলে ভাগ করে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ হারোণ বংশীয় পুরোহিতদের কাজের ভিত্তিতে কয়েকটি দলে ভাগ করে দেন। এই কাজে ইলিয়াসরের বংশধর সাদোক এবং ইথামরের বংশধর অহিমেলক তাঁকে সাহায্য করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলিয়াসর এবং ঈথামরের পরিবারগোষ্ঠীকে দায়ুদ দুটি পৃথক গোষ্ঠীতে ভাগ করেছিলেন যাতে তাঁরা তাঁদের দায়িত্ব সুষ্ঠভাবে সম্পন্ন করতে পারেন| দুই পরিবারকে পৃথক করার সময় দায়ুদ ইলিয়াসরের উত্তরপুরুষ সাদোক এবং ঈথামরের উত্তরপুরুষ অহীমেলকের সাহায্য নিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সাদোক নামে ইলীয়াসরের একজন বংশধর এবং অহীমেলক নামে ঈথামরের একজন বংশধরের সাহায্যে দায়ূদ যাজকদের কাজ অনুসারে তাঁদের বিভিন্ন দলে ভাগ করে দিলেন।