1 Chronicles 24:31 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের ভাই হারুন-সন্তানদের মত এরাও দাউদ বাদশাহ্‌র, সাদোকের ও অহীমেলকের এবং ইমামের ও লেবীয় পিতৃকুলপতিদের সাক্ষাতে গুলিবাঁট করলো, অর্থাৎ প্রতি-পিতৃকুলের মধ্যে প্রধান লোক ও তার ছোট ভাই একইভাবে গুঁলিবাট করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারাও তাদের আত্মীয়স্বজন তথা হারোণের বংশধরদের মতো রাজা দাউদের এবং সাদোক, অহীমেলক এবং যাজক ও লেবীয় বংশের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে গুটিকাপাত করলেন। বড়ো ভাইয়ের হোক কি ছোটো ভাইয়ের, প্রত্যেক বংশের প্রতিই সম-আচরণ করা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনাদের ভ্রাতা হারোণ-সন্তানদের ন্যায় ইহারাও দায়ূদ রাজার, সাদোকের ও অহীমেলকের এবং যাজকীয় ও লেবীয় পিতৃকুলপতিদের সাক্ষাতে গুলিবাঁট করিল, অর্থাৎ প্রতি-পিতৃকুলের মধ্যে প্রধান লোক ও তাহার ছোট ভাই একই রূপ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনাদের ভ্রাতা হারোণ-সন্তানদের ন্যায় ইহারাও দায়ূদ রাজার, সাদোকের ও অহীমেলকের এবং যাজকীয় ও লেবীয় পিতৃকুলপতিদের সাক্ষাতে গুলিবাঁট করিল, অর্থাৎ প্রতি পিতৃকুলের মধ্যে প্রধান লোক ও তাহার ছোট ভাই একই রূপ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এঁরাও রাজা দায়ূদ, সাদোক, অহীমেলক এবং পুরোহিত ও লেবীয়দের বংশ-নেতাদের সামনে এঁদের ভাইদের, অর্থাৎ হারোণের বংশের লোকদের মত করে গুলিবাঁট করেছিলেন। বড় ভাই হোক বা ছোট ভাই হোক তাদের সকলের জন্য একইভাবে গুলিবাঁট করা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এঁরাও বাদশাহ্‌ দাউদ, সাদোক, অহীমেলক এবং ইমাম ও লেবীয়দের বংশ-নেতাদের সামনে এঁদের ভাইদের, অর্থাৎ হারুনের বংশের লোকদের মত করে গুলিবাঁট করেছিলেন। বড় ভাই হোক বা ছোট ভাই হোক তাদের সকলের জন্য একইভাবে গুলিবাঁট করা হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা বিশেষ কাজের জন্য মনোনীত হয়েছিল| তারা তাদের আত্মীয় হারোনের উত্তরপুরুষদের যাজকদের মতো ঘুঁটি চালতো| তারা লেবীয়র রাজা দায়ুদ, সাদোক অহীমেলক এবং যাজক ও লেবীয় পরিবারের নেতাদের সামনে ঘুঁটি চেলে ঠিক করতেন যে কে কি কাজ করবে| কাজের ভার দেবার সময় বড় পরিবার ও ছোট পরিবারগুলির সঙ্গে একই রকম ব্যবহার করা হত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এঁরাও রাজা দায়ূদ, সাদোক, অহীমেলক এবং যাজক ও লেবীয়দের বংশ নেতাদের সামনে এঁদের ভাইদের, অর্থাৎ হারোণের বংশের লোকদের মত করে গুলিবাঁট করেছিলেন। বড় ভাই হোক বা ছোট ভাই হোক তাদের সকলের জন্য একইভাবে গুলিবাঁট করা হয়েছিল।