1 Chronicles 24:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পিতৃকুল নির্বিশেষে গুলিবাঁট দ্বারা তাদেরকে ভাগ করা হল, কেননা পবিত্র স্থানের নেতৃবর্গ ও খোদায়ী নেতৃবর্গ ইলিয়াসর ও ঈথামর, উভয়ের সন্তানদের মধ্য থেকে গৃহীত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গুটিকাপাত করে নিরপেক্ষভাবেই তারা তাদের বিভিন্ন বিভাগে বিভক্ত করলেন, কারণ ইলীয়াসর ও ঈথামর, দুজনেরই বংশধরদের মধ্যে থেকে অনেকে পীঠস্থানের ও ঈশ্বরের কর্মকর্তা হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পিতৃকুল নির্ব্বিশেষে গুলিবাঁট দ্বারা তাহাদিগকে বিভাগ করা হইল, কেননা ধর্ম্মধামের অধ্যক্ষগণ ও ঈশ্বরীয় অধ্যক্ষগণ ইলিয়াসর ও ঈথামর, উভয়ের সন্তানগণের মধ্য হইতে [গৃহীত] হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পিতৃকুল নির্বিশেষে গুলিবাঁট দ্বারা তাহাদিগকে বিভাগ করা হইল, কেননা ধর্মধামের অধ্যক্ষগণ ও ঈশ্বরীয় অধ্যক্ষগণ, ইলিয়াসর ও ঈথামর, উভয়ের সন্তানগণের মধ্য হইতে [গৃহীত] হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইলিয়াসর ও ঈথামর, এই দুই বংশের নেতারা উপাসনা-ঘরের ও ঈশ্বরের কর্মচারী ছিলেন বলে কারো পক্ষ না টেনে গুলিবাঁট করে পুরোহিতদের কাজ ভাগ করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইলিয়াসর ও ঈথামর, এই দুই বংশের নেতারা বায়তুল-মোকাদ্দসের ও আল্লাহ্‌র কর্মচারী ছিলেন বলে কারো পক্ষ না টেনে গুলিবাঁট করে ইমামদের কাজ ভাগ করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইলিয়াসর ও ইথামর–উভয়েরই বংশধরদের মধ্যে মন্দিরের সেবাইত ও ধর্মগুরুরা থাকায় লটারির মাধ্যমে তাঁদের দায়িত্ব বণ্টন করা হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঘুঁটি চেলে প্রত্যেক পরিবার থেকে নেতা নির্বাচিত করা হত| কিছু লোককে পবিত্র স্থানের দায়িত্বে বেছে নেওয়া হয়েছিল এবং ইলিয়াসর ও ঈথামরের পরিবারগোষ্ঠী থেকে অন্যদের যাজক হিসাবে বাছা হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইলীয়াসর ও ঈথামর, এই দুই বংশের নেতারা উপাসনা ঘরের ও ঈশ্বরের কর্মচারী ছিলেন বলে কারো পক্ষ না টেনে গুলিবাঁট করে যাজকদের কাজ ভাগ করা হল।