1 Chronicles 24:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাদশাহ্‌র, নেতাদের, সাদোক ইমামের, অবিয়াথরের পুত্র অহীমেলকের এবং ইমামের ও লেবীয় পিতৃকুলপতিদের সাক্ষাতে লেবির বংশজাত নথনেলের পুত্র শমরিয় লেখক তাদের নাম লিখলেন; বস্তুত ইলিয়াসরের জন্য একটি ও ঈথামরের জন্য একটি পিতৃকুল বেছে নেওয়া হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নথনেলের ছেলে লেবীয় শাস্ত্রবিদ শময়িয় মহারাজের ও এইসব কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের নামগুলি নথিভুক্ত করলেন: সেই কর্মকর্তারা হলেন যাজক সাদোক, অবিয়াথরের ছেলে অহীমেলক এবং যাজকদের ও লেবীয়দের বিভিন্ন গোষ্ঠীর কয়েকজন কর্তাব্যক্তি—একবার ইলিয়াসরের বংশ থেকে একজনকে, পরে ঈথামরের বংশ থেকে অন্য একজনকে তিনি নথিভুক্ত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রাজার, অধ্যক্ষদের, সাদোক যাজকের, অবিয়াথরের পুত্র অহীমেলকের এবং যাজকীয় ও লেবীর পিতৃকুলপতিদের সাক্ষাতে লেবির বংশজাত নথনেলের পুত্র শময়িয় লেখক তাহাদের নাম লিখিলেন; বস্তুতঃ ইলিয়াসরের জন্য এক, ও ঈথামরের জন্য এক পিতৃকুল গ্রহণ করা হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রাজার, অধ্যক্ষদের, সাদোক যাজকের, অবিয়াথরের পুত্র অহীমেলকের এবং যাজকীয় ও লেবীয় পিতৃকুলপতিদের সাক্ষাতে লেবির বংশজাত নথনেলের পুত্র শময়িয় লেখক তাহাদের নাম লিখিলেন; বস্তুতঃ ইলিয়াসরের জন্য এক, ঈথামরের জন্য এক পিতৃকুল গ্রহণ করা হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা ও তাঁর উঁচু পদের কর্মচারীদের সামনে এবং পুরোহিত সাদোক, অবিয়াথরের ছেলে অহীমেলক, পুরোহিত বংশের নেতাদের ও লেবীয়দের সামনে নথনেলের ছেলে শময়িয় নামে একজন লেবীয় লেখক গুলিবাঁট অনুসারে সেই নেতাদের নাম তালিকায় লিখলেন। পালা পালা করে ইলিয়াসরের বিভিন্ন বংশের মধ্য থেকে একজন ও তারপর ঈথামরের বিভিন্ন বংশের মধ্য থেকে একজনের জন্য গুলিবাঁট করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ ও তাঁর উঁচু পদের কর্মচারীদের সামনে এবং ইমাম সাদোক, অবিয়াথরের ছেলে অহীমেলক, ইমাম বংশের নেতাদের ও লেবীয়দের সামনে নথনেলের ছেলে শময়িয় নামে একজন লেবীয় লেখক গুলিবাঁট অনুসারে সেই নেতাদের নাম তালিকায় লিখলেন। পালা পালা করে ইলিয়াসরের বিভিন্ন বংশের মধ্য থেকে একজন ও তারপর ঈথামরের বিভিন্ন বংশের মধ্য থেকে একজনের জন্য গুলিবাঁট করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইলিয়াসর ও ইথামরের বংশধরেরা লটারি করে নিজেদের পালা নির্ধারণ করেছিলেন, তারপর লেবীয় বংশের নথনেলের পুত্র লিপিকার শময়িয় তাদের নাম তালিকাভুক্ত করেন। রাজা, অমাত্যবৃন্দ, পুরোহিত সাদোক ও অবিয়াথরের পুত্র অহিমেলক এবং পুরোহিত ও লেবীয়দের নেতৃস্থানীয় ব্যক্তিরা এর সাক্ষী ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবি পরিবারগোষ্ঠীর নথনেলের পুত্র শময়িয় ছিলেন সচিব| রাজা দায়ুদের সামনে তিনি যাজক সাদোক, অবিয়াথরের পুত্র অহীমেলক ও যাজকগণ এবং লেবি পরিবারগোষ্ঠীর নেতাদের নাম লিপিবদ্ধ করেছিলেন| একেকবার অক্ষ নিক্ষেপ করে একেকজনের নাম উঠতো আর শময়িয় তা লিখে নিতেন| এই ভাবে ইলিয়াসর এবং ঈথামর পরিবারের মধ্যে কাজকর্ম ভাগ করে দেওয়া হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা ও তাঁর উঁচু পদের কর্মচারীদের সামনে এবং সাদোক যাজক, অবিয়াথরের ছেলে অহীমেলক, যাজক বংশের নেতাদের ও লেবীয়দের সামনে নথনেলের ছেলে শময়িয় নামে একজন লেবীয় লেখক সেই নেতাদের নাম তালিকায় লিখলেন। পালা পালা করে ইলীয়াসরের বিভিন্ন বংশের মধ্য থেকে একজন ও তারপর ঈথামরের বিভিন্ন বংশের মধ্য থেকে এক জনের জন্য গুলিবাঁট করা হল।