1 Chronicles 25:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আসফের সন্তানদের কথা; আসফের সন্তান সক্কুর, ইউসুফ, নথনিয় ও অসারেল; আসফের এই সন্তানেরা আসফের অধীন ছিল; ইনি বাদশাহ্র অধীনে ভাবোক্তি বলতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আসফের ছেলেদের মধ্যে থেকে: সক্কুর, যোষেফ, নথনিয় ও অসারেল। আসফের ছেলেরা সেই আসফের তত্ত্বাবধানের অধীনে ছিলেন, যিনি মহারাজের তত্ত্বাবধানের অধীনে থেকে ভাববাণী করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আসফের সন্তানদের কথা; আসফের সন্তান সক্কুর, যোষেফ, নথনিয় ও অসারেল; আসফের এই সন্তানগণ আসফের অধীন ছিল; ইনি রাজার অধীনে ভাবোক্তি কহিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আসফের সন্তানদের কথা; আসফের সন্তান সক্কুর, যোষেফ, নথনিয় ও অসারেল; আসফের এই সন্তানগণ আসফের অধীন ছিল; ইনি রাজার অধীনে ভাবোক্তি কহিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আসফের ছেলে সক্কুর, যোষেফ, নথনিয় ও অসারেল। তাঁরা রাজার আদেশে আসফের পরিচালনায় গানের মধ্য দিয়ে ঈশ্বরের বাক্য প্রকাশ করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আসফের ছেলে সক্কুর, ইউসুফ, নথনিয় ও অসারেল। তাঁরা বাদশাহ্র হুকুমে আসফের পরিচালনায় গজলের মধ্য দিয়ে আল্লাহ্র কালাম প্রকাশ করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আসফের চার পুত্র: সক্কুর, যোষেফ, নথনিয় ও অসারেল। রাজার নির্দেশ মত এঁরা আসফের পরিচালনাধীনে ঈশ্বরের বাণী ঘোষণা করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আসফের পরিবার থেকে এই কাজের জন্য দায়ুদ আসফকে বেছে নিয়েছিলেন| আসফ তাঁর পুত্র সক্কুর, যোষেফ, নথনিয় ও অসারেলকে এই কাজে নেতৃত্ব দিতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আসফের ছেলে সক্কুর, যোষেফ, নথনিয় ও অসারেল। তাঁরা রাজার আদেশে আসফের পরিচালনায় গানের মধ্য দিয়ে ঈশ্বরের বাক্য প্রকাশ করতেন।