1 Chronicles 25:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিদূথূনের কথা; যিদূথূনের সন্তান— গদলিয়্‌, সরী ও শিমিয়ি এবং যিশায়াহ, হশবিয় ও মত্তিথি, এই ছয় জন; এরা বীণা বাদ্যে তাদের পিতা যিদূথূনের সহযোগী ছিল; ইনি মাবুদের প্রশংসা-গজল ও প্রশংসা দ্বারা ভাবোক্তি করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিদূথূনের কথা, তাঁর ছেলেদের মধ্যে থেকে: গদলিয়, সরী, যিশায়াহ, শিমিয়ি, হশবিয় ও মত্তিথিয়, মোট এই ছ-জন, যারা তাদের বাবা সেই যিদূথূনের তত্ত্বাবধানের অধীনে ছিলেন, যিনি সদাপ্রভুকে ধন্যবাদ জানানোর ও তাঁর প্রশংসা করার জন্য বীণা বাজিয়ে ভাববাণী বলতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিদূথূনের কথা; যিদূথূনের সন্তান—গদলিয়, সরী ও শিমিয়ি এবং যিশায়াহ, হশবিয় ও মত্তিথিয় ছয় জন; ইহারা বীণাবাদ্যে আপনাদের পিতা যিদূথূনের অধীন ছিল, ইনি সদাপ্রভুর স্তব ও প্রশংসা দ্বারা ভাবোক্তি কহিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিদূথূনের কথা; যিদূথূনের সন্তান- গদলিয়, সরী ও শিমিয়ি এবং যিশায়াহ, হশবিয় ও মত্তিথিয়, এই ছয় জন; ইহারা বীণাবাদ্যে আপনাদের পিতা যিদূথূনের অধীন ছিল; ইনি সদাপ্রভুর স্তব ও প্রশংসা দ্বারা ভাবোক্তি কহিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিদূথূনের ছয়জন ছেলে গদলিয়, সরী, যিশায়াহ, শিমিয়ি, হশবিয় ও মত্তিথিয়। তাঁরা তাঁদের বাবা যিদূথূনের পরিচালনায় সুরবাহার বাজিয়ে সদাপ্রভুর প্রশংসা ও ধন্যবাদের মধ্য দিয়ে তাঁর বাক্য প্রকাশ করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিদূথূনের ছয়জন ছেলে গদলিয়, সরী, যিশায়াহ, শিমিয়ি, হশবিয় ও মত্তিথিয়। তাঁরা তাঁদের পিতা যিদূথূনের পরিচালনায় সুরবাহার বাজিয়ে মাবুদের প্রশংসা ও শুকরিয়ার মধ্য দিয়ে তাঁর কালাম প্রকাশ করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেদুথুনের ছয় পুত্র: গদলিয়, সরি, যিশায়াহ্, শিমিয়ি, হসবিয় ও মত্তিথিয়। এঁরা তাদের পিতার পরিচালনাধীনে বীণা বাজিয়ে ঈশ্বরের বাণী প্রচার করতেন এবং প্রভু পরমেশ্বরের স্তুতি বন্দনা ও কৃতজ্ঞতা নিবেদন করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিদূথূনের পরিবার থেকে যিদূথূন তাঁর ছয় পুত্র গদলিয়, সরী, শিমিয়ি, যিশায়াহ, হশবিয় ও মত্তিথিয়কে নিয়ে বীণা বাজিয়ে প্রভুর প্রশংসা করতেন ও প্রভুকে ধন্যবাদ দিতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিদূথূনের ছয়জন ছেলে গদলিয়, সরী, যিশায়াহ, শিমিয়ি, হশবিয় ও মত্তিথিয়। তাঁরা তাঁদের বাবা যিদূথূনের পরিচালনায় সুরবাহার বাজিয়ে সদাপ্রভুর প্রশংসা ও ধন্যবাদের মধ্য দিয়ে তাঁর বাক্য প্রকাশ করতেন।