1 Chronicles 25:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে হেমন খোদায়ী কালাম সম্বন্ধে বাদশাহ্‌র দর্শক ছিলেন, উচ্চধ্বনিতে শৃঙ্গ বাজাবার জন্য তাঁর এসব সন্তান ছিল। আল্লাহ্‌ হেমনকে চৌদ্দ পুত্র ও তিন কন্যা দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
(এরা সবাই রাজার দর্শক হেমনের ছেলে ছিলেন। তাঁকে উন্নত করার জন্যই ঐশ্বরিক প্রতিজ্ঞার মাধ্যমে তারা তাঁকে দত্ত হল। ঈশ্বর হেমনকে চোদ্দোটি ছেলে ও তিনটি মেয়ে দিলেন।)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে হেমন ঈশ্বরীয় বাক্য সম্বন্ধে রাজার দর্শক ছিলেন, উচ্চধ্বনিতে শৃঙ্গ বাজাইবার নিমিত্ত তাঁহার এই সকল সন্তান ছিল। ঈশ্বর হেমনকে চৌদ্দ পুত্র ও তিন কন্যা দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে হেমন ঈশ্বরীয় বাক্য সম্বন্ধে রাজার দর্শক ছিলেন, উচ্চধ্বনিতে শৃঙ্গ বাজাইবার নিমিত্ত তাঁহার এই সকল সন্তান ছিল। ঈশ্বর হেমনকে চৌদ্দ পুত্র ও তিন কন্যা দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এঁরা সবাই ছিলেন রাজার দর্শক হেমনের ছেলে। ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে হেমনকে শক্তিশালী করবার জন্য ঈশ্বর তাঁকে চৌদ্দটি ছেলে ও তিনটি মেয়ে দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এঁরা সবাই ছিলেন বাদশাহ্‌র দর্শক নবী হেমনের ছেলে। আল্লাহ্‌র ওয়াদা অনুসারে হেমনকে শক্তিশালী করবার জন্য আল্লাহ্‌ তাঁকে চৌদ্দটি ছেলে ও তিনটি মেয়ে দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবী হেমনকে ঈশ্বর এই চোদ্দটি পুত্র এবং তিনটি কন্যা দিয়েছিলেন। হেমনকে ক্ষমতা দানের যে প্রতিশ্রুতি ঈশ্বর দিয়েছিলেন সেই অনুসারে তা পূর্ণ হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর হেমনকে বলশালী ও বীর্যবান করেছিলেন| তাঁর চোদ্দ জন পুত্র আর তিনটি কন্যা ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এঁরা সবাই ছিলেন রাজার দর্শনকার হেমনের ছেলে। ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে হেমনকে শক্তিশালী করবার জন্য ঈশ্বর তাঁকে চৌদ্দটি ছেলে ও তিনটি মেয়ে দিয়েছিলেন।