1 Chronicles 25:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা সকলে আল্লাহ্‌র সেবাকর্মের জন্য করতাল, নেবল ও বীণা দ্বারা মাবুদের গৃহের গান করার জন্য তাদের পিতার সহযোগী ছিলেন; আসফ, যিদূথূন ও হেমন বাদশাহ্‌র অধীন ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইসব লোকজন ঈশ্বরের ভবনে পরিচর্যা করার জন্য তাদের বাবার তত্ত্বাবধানের অধীনে থেকে সুরবাহার, খঞ্জনি ও বীণা নিয়ে সদাপ্রভুর মন্দিরে গানবাজনা করতেন। আসফ, যিদূথূন ও হেমন মহারাজের তত্ত্বাবধানের অধীনে ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা সকলে ঈশ্বরের গৃহের সেবাকর্ম্মের জন্য করতাল, নেবল ও বীণা দ্বারা সদাপ্রভুর গৃহে গান করিবার জন্য তাহাদের পিতার অধীন ছিলেন; আসফ, যিদূথূন ও হেমন রাজার অধীন ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা সকলে ঈশ্বরের গৃহের সেবাকর্মের জন্য করতাল, নেবল ও বীণা দ্বারা সদাপ্রভুর গৃহে গান করিবার জন্য তাহাদের পিতার অধীন ছিলেন; আসফ, যিদূথূন ও হেমন রাজার অধীন ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের ঘরের সেবা-কাজের জন্য এঁরা সবাই তাঁদের বাবা আসফ, যিদূথূন আর হেমনের পরিচালনার অধীন ছিলেন। তাঁরা রাজার আদেশে করতাল, বীণা ও সুরবাহার নিয়ে সদাপ্রভুর ঘরে গান-বাজনা করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র ঘরের এবাদত-কাজের জন্য এঁরা সবাই তাঁদের বাবা আসফ, যিদূথূন আর হেমনের পরিচালনার অধীন ছিলেন। তাঁরা বাদশাহ্‌র হুকুমে করতাল, বীণা ও সুরবাহার নিয়ে মাবুদের ঘরে গজল গাইতেন ও বাজনা করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতার পরিচালনা এই পুত্রেরা সকলে মন্দিরের উপাসনার সময় বীণা ও করতাল বাজাতেন। আসফ, যেদুথুন এবং হেমন ছিলেন রাজার নিয়ন্ত্রণাধীনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর মন্দিরে বীণা, তানপুরা, খোল ও কর্তাল সহ সঙ্গীতে হেমন তাঁর পুত্রদের নেতৃত্ব দিতেন| আর রাজা ছিলেন আসফ, যিদূথূন এবং হেমনের আদেশকর্ত্তা| দায়ুদ নিজে এদের সবাইকে মনোনীত করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের ঘরের সেবা কাজের জন্য এঁরা সবাই তাঁদের বাবা আসফ, যিদূথূন আর হেমনের পরিচালনার অধীন ছিলেন। তাঁরা রাজার আদেশে করতাল, বীণা ও সুরবাহার নিয়ে সদাপ্রভুর ঘরে গান বাজনা করতেন।