1 Chronicles 25:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের উদ্দেশে গীতগানে শিক্ষিত তারা ও তাদের ভাইয়েরা সংখ্যায় সবসুদ্ধ দুই শত অষ্টাশি জন কাওয়ালী পারদর্শী লোক ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের সব আত্মীয়স্বজন সমেত—যারা সবাই সদাপ্রভুর উদ্দেশে গানবাজনায় প্রশিক্ষিত ও দক্ষ ছিলেন—তাদের সংখ্যা হল 288 জন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর উদ্দেশে গীতগানে শিক্ষিত তাহারা ও তাহাদের ভ্রাতৃগণ সংখ্যায় সর্ব্বশুদ্ধ দুই শত অষ্টাশী জন সঙ্গীত পারদর্শী লোক ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর উদ্দেশে গীতগানে শিক্ষিত তাহারা ও তাহাদের ভ্রাতৃগণ সংখ্যায় সর্বসুদ্ধ দুই শত অষ্টাশি জন সঙ্গীত পারদর্শী লোক ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর উদ্দেশে তাঁদের বংশের গান-বাজনায় শিক্ষিত ও দক্ষ লোকদের নিয়ে তাঁদের সংখ্যা ছিল দু’শো অষ্টাশি জন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের উদ্দেশে তাঁদের বংশের গজল ও বাজনায় শিক্ষিত ও দক্ষ লোকদের নিয়ে তাঁদের সংখ্যা ছিল দু’শো অষ্টাশি জন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই চব্বিশজন লেবীয় ছিলেন সুনিপুণ ওস্তাদ এবং তাঁদের সহকর্মী লেবীয়রা ছিলেন সুশিক্ষিত সুরশিল্পী। সবশুদ্ধ সংখ্যায় তাঁরা ছিলেন দুশো অষ্টআশী জন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এদের এবং লেবি পরিবারগোষ্ঠী এদের আত্মীয়দের মোট 288 জনকে প্রভুর প্রশংসা করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর উদ্দেশ্যে তাঁদের বংশের গান বাজনায় শিক্ষিত ও দক্ষ লোকদের নিয়ে তাঁদের সংখ্যা ছিল দুশো অষ্টাশি জন।