1 Chronicles 26:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মরারি বংশজাত হোষার পুত্রদের মধ্যে শিম্রি প্রধান ছিল; সে জ্যেষ্ঠ ছিল না, কিন্তু তার পিতা তাকে প্রধান করেছিল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মরারীয় হোষার কয়েকটি ছেলে ছিল: প্রথমজন সিম্রি (যদিও তিনি বড়ো ছেলে ছিলেন না, তবুও তাঁর বাবা তাঁকেই প্রধান পদে নিযুক্ত করলেন),
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মরারি-বংশজাত হোষার পুত্রগণের মধ্যে শিম্রি প্রধান ছিল; সে জ্যেষ্ঠ ছিল না, কিন্তু তাহার পিতা তাহাকে প্রধান করিয়াছিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মরারি-বংশজাত হোষার পুত্রগণের মধ্যে শিম্রি প্রধান ছিল; সে জ্যেষ্ঠ ছিল না, কিন্তু তাহার পিতা তাহাকে প্রধান করিয়াছিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মরারি-বংশের হোষার চারজন ছেলের মধ্যে প্রথম শিম্রি, দ্বিতীয় হিল্কিয়, তৃতীয় টবলিয়, চতুর্থ সখরিয়। শিম্রি অবশ্য প্রথম ছেলে ছিলেন না, কিন্তু তাঁর বাবা তাঁকে নেতার স্থান দিয়েছিলেন। হোষার ছেলেরা ও তাঁর বংশের লোকেরা মোট ছিলেন তেরোজন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মরারি-বংশের হোষার চারজন ছেলের মধ্যে প্রথম শিম্রি, দ্বিতীয় হিল্কিয়, তৃতীয় টবলিয়, চতুর্থ জাকারিয়া। শিম্রি অবশ্য প্রথম ছেলে ছিলেন না, কিন্তু তাঁর পিতা তাঁকে নেতার স্থান দিয়েছিলেন। হোষার ছেলেরা ও তাঁর বংশের লোকেরা মোট ছিলেন তেরোজন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মরারি গোষ্ঠীর হোসাহ্‌র চার পুত্র: শিম্রি (পিতার জ্যেষ্ঠপুত্র না হলেও তাঁর পিতা তাঁকে নেতা করেছিলেন)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মরারি পরিবার থেকে ছিলেন হোষার পুত্র শিম্রি| শিম্রি আসলে বড় ছেলে না হলেও তাঁর পিতা তাঁকেই প্রথম জাত সন্তান বলে মনোনীত করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মরারি বংশের হোষার চারজন ছেলের মধ্যে প্রথম শিম্রি, দ্বিতীয় হিল্কিয়, তৃতীয় টবলিয়, চতুর্থ সখরিয়।