1 Chronicles 26:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দ্বারপালদের পালাগুলো এদের, অর্থাৎ এই প্রধানদের উপর ছিল। নিজেদের ভাইদের মত এরা মাবুদের গৃহে পরিচর্যা করার জন্য দায়িত্ব পেয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দ্বাররক্ষীদের এই বিভাগগুলির কাজ ছিল তাদের নেতাদের মাধ্যমে সদাপ্রভুর মন্দিরে পরিচর্যা করে যাওয়া, ঠিক যেভাবে তাদের আত্মীয়রাও তা করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দ্বারপালদের পালা সকল ইহাদের, অর্থাৎ এই প্রধানদের ছিল। আপন ভ্রাতৃগণের ন্যায় ইহারা সদাপ্রভুর গৃহে পরিচর্য্যা করিবার জন্য ভার প্রাপ্ত হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দ্বারপালদের পালা সকল ইহাদের, অর্থাৎ এই প্রধানদের ছিল। আপন ভ্রাতৃগণের ন্যায় ইহারা সদাপ্রভুর গৃহে পরিচর্যা করিবার জন্য ভার প্রাপ্ত হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভিন্ন ভিন্ন দলে ভাগ করা এই সব রক্ষীরা তাঁদের নেতাদের অধীনে থেকে তাঁদের গোষ্ঠী-ভাইদের মতই সদাপ্রভুর ঘরে সেবা-কাজের ভার পেয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভিন্ন ভিন্ন দলে ভাগ করা এই সব রক্ষীরা তাঁদের নেতাদের অধীনে থেকে তাঁদের গোষ্ঠী-ভাইদের মতই মাবুদের ঘরে এবাদত-কাজের ভার পেয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরিবার অনুযায়ী এই মন্দির রক্ষীদের দল ভাগ করা হয়েছিল এবং মন্দিরের দায়িত্ব ও কর্তব্য নির্দিষ্ট করা হয়েছিল ঠিক অন্যান লেবীয়দের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরা হলেন দ্বাররক্ষীদের দলের নেতারা এবং তাঁদের আত্মীয়দের মতোই তাঁরাও প্রভুর মন্দিরে সেবা করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভিন্ন ভিন্ন দলে ভাগ করা এই সব রক্ষীরা তাঁদের নেতাদের অধীনে থেকে তাঁদের গোষ্ঠী ভাইদের মতই সদাপ্রভুর ঘরে সেবা কাজের ভার পেয়েছিলেন।