1 Chronicles 26:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে পূর্ব দিকের গুলি শেলিমিয়ের নামে উঠলো; এর পুত্র জাকারিয়া মন্ত্রণাদানে জ্ঞানবান; গুলিবাঁট করলে উত্তর দিকের গুলি তার নামে উঠলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পূর্বদিকের দরজাটির জন্য গুটিকাপাতের দানটি পড়েছিল শেলিমিয়ের নামে। পরে তাঁর ছেলে তথা জ্ঞানী পরামর্শদাতা সখরিয়ের জন্য গুটিকাপাতের দান চালা হল, এবং উত্তর দিকের দরজাটির জন্য গুটিকার দানটি পড়েছিল তাঁর নামে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে পূর্ব্বদিকের গুলি শেলিমিয়ের নামে উঠিল; ইহার পুত্র সখরিয় মন্ত্রণাদানে জ্ঞানবান; গুলিবাঁট করিলে উত্তরদিকের গুলি তাহার নামে উঠিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে পূর্বদিকের গুলি শেলিমিয়ের নামে উঠিল; ইহার পুত্র সখরিয় মন্ত্রণাদানে জ্ঞানবান; গুলিবাঁট করিলে উত্তরদিকের গুলি তাহার নামে উঠিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পূর্ব দিকের ফটকের জন্য গুলি উঠল শেলিমিয়ের নামে। তারপর তাঁর ছেলে সখরিয়ের জন্য গুলিবাঁট করা হলে তাঁর নামে উত্তর দিকের ফটকের জন্য গুলি উঠল। তিনি ছিলেন একজন জ্ঞানী পরামর্শদাতা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পূর্ব দিকের দরজার জন্য গুলিবাঁটে উঠল শেলিমিয়ার নামে। তারপর তাঁর ছেলে জাকারিয়ার জন্য গুলিবাঁট করা হলে তাঁর নামে উত্তর দিকের দরজার জন্য গুলিবাঁটে উঠল। তিনি ছিলেন একজন জ্ঞানী পরামর্শদাতা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লটারিতে শেলিমিয় পেলেন পূর্বদিকের তোরণদ্বারের দায়িত্ব, তাঁর পুত্র সখরিয় পেলেন উত্তর দ্বারের দায়িত্ব। ইনি সর্বদা সকলকে সুপরামর্শ দিতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মশেলিমিয়কে বাছা হয়েছিল পূর্ব দিকের দরজা পাহারা দেবার জন্য| এরপর অক্ষ নিক্ষেপ করে উত্তর দিকের দরজার ভার দেওয়া হয় তাঁর পুত্র বিচক্ষণ সখরিয়কে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পূর্ব দিকের ফটকের জন্য গুলি উঠল শেলিমিয়ের নামে। তারপর তাঁর ছেলে সখরিয়ের জন্য গুলিবাঁট করা হলে তাঁর নামে উত্তর দিকের ফটকের জন্য গুলি উঠল। তিনি ছিলেন একজন জ্ঞানী পরামর্শদাতা।