1 Chronicles 26:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওবেদ-ইদোমের নামে দক্ষিণ দিক এবং তার পুত্রদের নামে ভাণ্ডারের গুলি উঠলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দক্ষিণ দিকের দরজাটির জন্য গুটিকাপাতের দানটি পড়েছিল ওবেদ-ইদোমের নামে, এবং ভাঁড়ারঘরের জন্য গুটিকাপাতের দানটি পড়েছিল তাঁর ছেলেদের নামে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ওবেদ-ইদোমের নামে দক্ষিণদিকের, এবং তাহার পুত্রগণের নামে ভাণ্ডারের গুলি উঠিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ওবেদ-ইদোমের নামে দক্ষিণদিকের, এবং তাহার পুত্রগণের নামে ভাণ্ডারের গুলি উঠিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দক্ষিণ দিকের ফটকের জন্য গুলি উঠল ওবেদ-ইদোমের নামে। ভাণ্ডার-ঘরের জন্য গুলি উঠল তাঁর ছেলেদের নামে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দক্ষিণ দিকের দরজার জন্য গুলিবাঁটে উঠল ওবেদ-ইদোমের নামে। ভাণ্ডার-ঘরের জন্য গুলিবাঁটে উঠল তাঁর ছেলেদের নামে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওবেদ-ইদোম পেলেন দক্ষিণ দ্বার এবং তাঁর পুত্রেরা পেলেন মন্দিরের ভাণ্ডার গৃহের দায়িত্ব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওবেদ-ইদোম পান দক্ষিণ দিকের দরজার দায়িত্ব| ওবেদ-ইদোমের পুত্রদের মন্দিরের ধনাগার রক্ষার দায়িত্ব দেওয়া হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দক্ষিণ দিকের ফটকের জন্য গুলি উঠল ওবেদ ইদোমের নামে। ভান্ডার ঘরের জন্য গুলি উঠল তাঁর ছেলেদের নামে।