1 Chronicles 26:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শুপ্পীমের ও হোষার নামে পশ্চিম দিকের উপরের দিকে উঠবার পথের কাছে শল্লেখৎ নামক দ্বারের গুলি উঠলো, তার প্রহরিদলের অভিমুখে প্রহরিদল ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পশ্চিমদিকের দরজাটির ও উপরের দিকে যাওয়ার রাস্তায় অবস্থিত শল্লেখৎ বলে পরিচিত দরজাটির জন্য গুটিকাপাতের দানগুলি পড়েছিল শুপ্পীমের ও হোষার নামে। একজন পাহারাদারের পাশাপাশি আরেকজন পাহারাদার মোতায়েন করা হল:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শুপ্পীমের ও হোষার নামে পশ্চিমদিকের ঊর্দ্ধগামী পথসমীপস্থ শল্লেখৎ নামক দ্বারের গুলি উঠিল, তাহার প্রহরিদলের অভিমুখে প্রহরিদল ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শুপ্পীমের ও হোষার নামে পশ্চিমদিকের ঊর্ধ্বগামী পথ সমীপস্থ শল্লেখৎ নামক দ্বারের গুলি উঠিল, তাহার প্রহরিদলের অভিমুখে প্রহরিদল দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পশ্চিম দিকের ফটকের জন্য গুলি উঠল শুপ্পীম ও হোষার নামে। এই ফটকটা ছিল উপর দিকের রাস্তার উপরকার শল্লেখৎ নামে ফটকের কাছে। এই সব লেবীয়েরা পালা পালা করে কাজ করতেন- পূর্ব দিকে প্রতিদিন ছয়জন, উত্তর দিকে চারজন আর দক্ষিণ দিকে চারজন পাহারাদারের কাজ করতেন এবং ভাণ্ডার-ঘরে দু’জন দু’জন করে থাকতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পশ্চিম দিকের দরজার জন্য গুলিবাঁটে উঠল শুপ্পীম ও হোষার নামে। এই দরজাটা ছিল উপর দিকের রাস্তার উপরকার শল্লেখৎ নামে দরজার কাছে। এই সব লেবীয়রা পালা পালা করে কাজ করতেন্ত পূর্ব দিকে প্রতিদিন ছয়জন, উত্তর দিকে চারজন আর দক্ষিণ দিকে চারজন পাহারাদারের কাজ করতেন এবং ভাণ্ডার-ঘরে দু’জন দু’জন করে থাকতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুপ্পিম ও হোসাহ্ পেলেন পশ্চিম দ্বার এবং চড়াই পথের উপরে অবস্থিত শল্লেখৎ তোরণের ভার। একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রত্যেকটি দলের পর পর পালা দেওয়ার ব্যবস্থা করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শুপপীম আর হোষা পশ্চিম দিকের দরজা এবং উত্তরাপথের শল্লেখৎ ফটক রক্ষার দায়িত্ব পান| এই সমস্ত রক্ষীরা সকলে মুখোমুখি দাঁড়িয়ে থাকতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পশ্চিম দিকের ফটকের জন্য গুলি উঠল শুপ্পীম ও হোষার নামে। এই ফটকটা ছিল উপর দিকের রাস্তার উপরকার শল্লেখৎ নামে ফটকের কাছে।