1 Chronicles 26:17 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পূর্ব দিকে ছয় জন লেবীয় ছিল, উত্তর দিকে প্রতিদিন চার জন, দক্ষিণ দিকে প্রতিদিন চার জন ও ভাণ্ডারের জন্য দু’জন ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পূর্বদিকে প্রতিদিন ছ-জন করে লেবীয় মোতায়েন থাকতেন, উত্তর দিকে প্রতিদিন চারজন করে, দক্ষিণ দিকে প্রতিদিন চারজন করে এবং ভাঁড়ারঘরে দুই দুজন করে মোতায়েন থাকতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পূর্ব্বদিকে ছয় জন লেবীয় ছিল, উত্তরদিকে প্রতিদিন চারি জন, দক্ষিণদিকে প্রতিদিন চারি জন, ও ভাণ্ডারের জন্য দুই দুই জন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পূর্বদিকে ছয় জন লেবীয় ছিল, উত্তরদিকে প্রতিদিন চারি জন, দক্ষিণদিকে প্রতিদিন চারি জন, ও ভাণ্ডারের জন্য দুই দুই জন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের দ্বারে প্রতিদিন ছয়জন, উত্তরে চারজন এবং দক্ষিণে চারজন দ্বারপাল নিযুক্ত হলেন। প্রতিদিন ভাণ্ডার গৃহের এক একটিতে দুজন করে মোট চারজন রক্ষী নিযুক্ত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেক দিন সকালে 6 জন লেবীয় দাঁড়াতেন পূর্বদিকের ফটকে, চার জন দক্ষিণ দিকের ফটকে, চার জন উত্তরের ফটকে, দুজন ধনাগারের সামনে,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সব লেবীয়েরা পালা পালা করে কাজ করতেন পূর্ব দিকে প্রতিদিন ছয়জন, উত্তর দিকে চারজন আর দক্ষিণ দিকে চারজন পাহারাদারের কাজ করতেন এবং ভান্ডার ঘরে দুজন দুজন করে থাকতেন।