1 Chronicles 26:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লেবীয়দের কথা। অহিয় মাবুদের গৃহের কোষাধ্যক্ষ ও পবিত্রীকৃত বস্তুগুলোর কোষাধ্যক্ষ ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের সহকর্মী লেবীয়েরা ঈশ্বরের ভবনের কোষাগারগুলি এবং উৎসর্গীকৃত জিনিসপত্র রাখার জন্য তৈরি কোষাগারগুলি দেখাশোনা করার দায়িত্ব পেয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লেবীয়দের কথা। অহিয় সদাপ্রভুর গৃহের কোষাধ্যক্ষ ও পবিত্রীকৃত বস্তু সকলের কোষাধ্যক্ষ ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লেবীয়দের কথা। অহিয় সদাপ্রভুর গৃহের কোষাধ্যক্ষ ও পবিত্রীকৃত বস্তু সকলের কোষাধ্যক্ষ ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের ঘরের ধনভাণ্ডার এবং ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা জিনিসের ভাণ্ডারের দেখাশোনার ভার ছিল বাকী লেবীয়দের মধ্য থেকে অহিয়ের উপর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র ঘরের ধনভাণ্ডার এবং পবিত্র জিনিসের ভাণ্ডারের দেখাশোনার ভার ছিল বাকী লেবীয়দের মধ্য থেকে অহিয়ের উপর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবী গোষ্ঠীর অন্যান্যদের উপর মন্দিরের কোষাগার ও ভাণ্ডারের দায়িত্ব দেওয়া হল। এই ভাণ্ডারে ঈশ্বরের কাছে নিবেদিত সমস্ত উপহার রাখা হত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবীয় পরিবারগোষ্ঠীর অহিয়র দায়িত্ব ছিল ঈশ্বরের মন্দিরের দুর্মূল্য জিনিসপত্র ও কোষাগার আগলে রাখা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের ঘরের ধনভান্ডার এবং ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা জিনিসের ভান্ডারের দেখাশোনার ভার ছিল বাকি লেবীয়দের মধ্য থেকে অহিয়ের উপর।