1 Chronicles 26:22 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিহীয়েলীর পুত্র সেথম ও তাঁর ভাই যোয়েল, এঁরা মাবুদের গৃহের কোষাধ্যক্ষ ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহীয়েলির ছেলেরা হলেন, সেথম ও তাঁর ভাই যোয়েল। তাদের উপর সদাপ্রভুর মন্দিরের কোষাগারগুলি দেখাশোনা করার দায়িত্ব ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহীয়েলির পুত্র সেথম ও তাঁহার ভ্রাতা যোয়েল, ইহাঁরা সদাপ্রভুর গৃহের কোষাধ্যক্ষ ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহীয়েলির পুত্র সেথম ও তাঁহার ভ্রাতা যোয়েল, ইঁহারা সদাপ্রভুর গৃহের কোষাধ্যক্ষ ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লাদনের আর একটি পুত্র সেথম ও যোয়েলের উপর মন্দিরের কোষাগার ও ভাণ্ডারের দায়িত্ব ন্যস্ত হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহীয়েলির পুত্র সেথম আর তাঁর ভাই যোয়েলেরও কাজ ছিল প্রভুর মন্দিরের মূল্যবান জিনিসপত্রের ওপর নজর রাখা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোয়েলের উপর ছিল সদাপ্রভুর ঘরের ধনভান্ডারের দেখাশোনার ভার। এঁরা ছিলেন তাঁদের নিজের নিজের বংশের নেতা।