1 Chronicles 26:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শামুয়েল দর্শক, কীশের পুত্র তালুত, নেরের পুত্র অব্‌নের ও সরূয়ার পুত্র যোয়াব যেসব বস্তু পবিত্র করেছিলেন, যিনি যা পবিত্র করেছিলেন, সেসব বস্তু শলোমোতের ও তাঁর ভাইদের হাতে রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দর্শক শমূয়েলের এবং কীশের ছেলে শৌলের, নেরের ছেলে অবনেরের ও সরূয়ার ছেলে যোয়াবের দ্বারা উৎসর্গীকৃত সবকিছু, ও উৎসর্গীকৃত অন্যান্য সব জিনিসপত্র শলোমোৎ ও তাঁর আত্মীয়দের তত্ত্বাবধানে রাখা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শমূয়েল দর্শক, কীশের পুত্র শৌল, নেরের পুত্র অব্‌নের ও সরূয়ার পুত্র যোয়াব যে সকল বস্তু পবিত্র করিয়াছিলেন, যিনি যাহা পবিত্র করিয়াছিলেন, সে সকল বস্তু শলোমোতের ও তাঁহার ভ্রাতৃগণের হস্তে রহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শমূয়েল দর্শক, কীশের পুত্র শৌল, নেরের পুত্র অব্‌নের ও সরূয়ার পুত্র যোয়াব যে সকল বস্তু পবিত্র করিয়াছিলেন, যিনি যাহা পবিত্র করিয়াছিলেন, সেই সকল বস্তু শলোমোতের ও তাঁহার ভ্রাতৃগণের হস্তে রহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া দর্শক শমূয়েল, কীশের ছেলে শৌল, নেরের ছেলে অব্‌নের ও সরূয়ার ছেলে যোয়াব যে সব জিনিস ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করে রেখেছিলেন, মোট কথা, সমস্ত আলাদা করা জিনিসের দেখাশোনার ভার ছিল শলোমোৎ ও তাঁর বংশের লোকদের উপর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া নবী শামুয়েল, কীশের ছেলে তালুত, নেরের ছেলে অবনের ও সরূয়ার ছেলে যোয়াব যে সব জিনিস পবিত্র করে রেখেছিলেন, মোট কথা, সমস্ত পবিত্র জিনিসের দেখাশোনার ভার ছিল শলোমোৎ ও তাঁর বংশের লোকদের উপর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শলোমোত ও তাঁর পরিবারের সকলের উপরে ঐ সমস্ত জিনিষ রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল এবং সেই সঙ্গে নবী শমুয়েল, রাজা শৌল, নেরের পুত্র অবনের এবং সরূয়ার পুত্র যোয়াবের নিবেদিত উপহার সামগ্রী রক্ষার দায়দায়িত্বও তাঁদের উপরে ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শলোমোৎ আর তাঁর আত্মীয়রা ভাববাদী শমূয়েল, কীশের পুত্র শৌল, নেরের পুত্র অব্নের, সরূয়ার পুত্র যোয়াবের দেওয়া পবিত্র ও দুর্মূল্য সম্পদ এবং লোকেরা প্রভুর মন্দিরে যে সব জিনিসপত্র দান করতেন তার দেখাশোনা করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এছাড়া দর্শক শমূয়েল, কীশের ছেলে শৌল, নেরের ছেলে অব্‌নের ও সরূয়ার ছেলে যোয়াব যে সব জিনিস ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করে রেখেছিলেন, মোট কথা, সমস্ত আলাদা করা জিনিসের দেখাশোনার ভার ছিল শলোমোৎ ও তাঁর বংশের লোকদের উপর।