1 Chronicles 26:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিষ্হরীয়দের মধ্যে কননিয় ও তাঁর পুত্ররা শাসক ও বিচারকের কাজের জন্য ইসরাইলের উপরে বাইরের কাজে নিযুক্ত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিষ্হরীয়দের মধ্যে থেকে: কননিয়কে ও তাঁর ছেলেদের ইস্রায়েলের উপর কর্মকর্তা ও বিচারকরূপে মন্দিরের কাজ বাদ দিয়ে অন্যান্য কাজগুলি করার দায়িত্ব দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিষ্হরীয়দের মধ্যে কননিয় ও তাঁহার পুত্রগণ শাসক ও বিচারকর্ত্তৃগণের জন্য ইস্রায়েলের উপরে বাহিরের কর্ম্মে নিযুক্ত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিষ্হরীয়দের মধ্যে কননিয় ও তাঁহার পুত্রগণ শাসক ও বিচারকর্তৃগণের জন্য ইস্রায়েলের উপরে বাহিরের কর্মে নিযুক্ত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিষ্হরীয়দের মধ্য থেকে কননিয় ও তাঁর ছেলেরা উপাসনা-ঘরের কাজে নয়, কিন্তু ইস্রায়েল দেশের উপরে কর্মকর্তা ও বিচারকের কাজে নিযুক্ত হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিষ্হরীয়দের মধ্য থেকে কননিয় ও তাঁর ছেলেরা বায়তুল-মোকাদ্দসের কাজে নয়, কিন্তু ইসরাইল দেশের উপরে কর্মকর্তা ও বিচারকের কাজে নিযুক্ত হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিষহরের বংশধরদের মধ্যে কননিয় ও তাঁর পুত্রদের উপরে প্রশাসনিক দায়িত্ব ভার অর্পণ করা হয়েছিল। তাঁদের কাজ ছিল সমস্ত নথিপত্র ঠিক করে রাখা এবং ইসরায়েলীদের বিবাদ নিষ্পত্তি করা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিষ্হর বংশের কনানিয় ও তাঁর পুত্রদের মন্দিরের বাইরে ইস্রায়েলে বিভিন্ন জায়গায় আধিকারিক ও বিচারকের কাজ দেওয়া হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিষ্হরীয়দের মধ্য থেকে কননিয় ও তাঁর ছেলেরা উপাসনা ঘরের কাজে নয়, কিন্তু ইস্রায়েল দেশের উপরে কর্মকর্তা ও বিচারকের কাজে নিযুক্ত হলেন।