1 Chronicles 26:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হেবরনীয়দের পিতৃকুলানুযায়ী বংশাবলিতে যিরিয় হেবরনীয়দের মধ্যে প্রধান ছিল; দাউদের রাজত্বের চল্লিশ বছরে অনুসন্ধান করা গেলে তাদের মধ্যে গিলিয়দস্থ যাসেরে অনেক বলবান বীর পাওয়া গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হিব্রোণীয়দের ক্ষেত্রে, তাদের বংশতালিকা অনুসারে যিরিয়ই ছিলেন তাদের নেতা। দাউদের রাজত্বকালের চল্লিশতম বছরে বংশতালিকা ধরে এক অনুসন্ধান চালানো হল, এবং গিলিয়দের যাসেরে হিব্রোণীয়দের মধ্যে বেশ কয়েকজন যোগ্য পুরুষের খোঁজ পাওয়া গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হিব্রোণীয়দের পিতৃকুলানুযায়ী বংশাবলিতে যিরিয় হিব্রোণীয়দের মধ্যে প্রধান ছিল; দায়ূদের রাজত্বের চল্লিশ বৎসরে অনুসন্ধান করা গেলে তাহাদের মধ্যে গিলিয়দস্থ যাসেরে অনেক বলবান বীর পাওয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হিব্রোণীয়দের পিতৃকুলানুযায়ী বংশাবলিতে যিরিয় হিব্রোণীয়দের মধ্যে প্রধান ছিল; দায়ূদের রাজত্বের চল্লিশ বৎসরে অনুসন্ধান করা গেলে তাহাদের মধ্যে গিলিয়দস্থ যাসেরে অনেক বলবান বীর পাওয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হিব্রোণীয়দের মধ্যে যিরিয় ছিলেন নেতা। দায়ূদের রাজত্বের চল্লিশ বছরের সময় তাদের বংশ-তালিকাগুলোর মধ্যে খোঁজ করা হল এবং গিলিয়দের যাসেরে হিব্রোণীয়দের মধ্যে অনেক বীর যোদ্ধা পাওয়া গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হেবরনীয়দের মধ্যে যিরিয় ছিলেন নেতা। দাউদের রাজত্বের চল্লিশ বছরের সময় তাদের বংশ-তালিকাগুলোর মধ্যে তালাশ করা হল এবং গিলিয়দের যাসেরে হেবরনীয়দের মধ্যে অনেক বীর যোদ্ধা পাওয়া গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিরিয় ছিলেন হিব্রোণের বংশধরদের প্রধান। রাজা দাউদের রাজত্বের চর্তুদশ বছরে হিব্রোণের বংশধরদের উপরে একটি সমীক্ষা করা হয়। সমীক্ষায় দেখা যায় যে গিলিয়দ প্রদেশের যাষিরে এই বংশের বেশ কিছু বীর সেনানী বাস করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হিব্রোণ বংশের পারিবারিক ইতিহাস থেকে জানা যায় যে যিরিয় ছিলেন এই বংশের নেতা| দায়ুদের রাজত্বের 40 তম বছরে, তিনি লোকদের পারিবারিক ইতিহাস ঘেঁটে শক্তিশালী ও দক্ষ ব্যক্তিদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন| গিলিয়দের যাসেরে বসবাসকারী হিব্রোণ পরিবারের অনেককে এই ভাবে খুঁজে বার করা হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হিব্রোণীয়দের মধ্যে যিরিয় ছিলেন নেতা। দায়ূদের রাজত্বের চল্লিশ বছরের দিন তাদের বংশ তালিকাগুলোর মধ্যে খোঁজ করা হল এবং গিলিয়দের যাসেরে হিব্রোণীয়দের মধ্যে অনেক বীর যোদ্ধা পাওয়া গেল।