1 Chronicles 26:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার ভাইয়েরা দুই হাজার সাত শত বীরপুরুষ পিতৃকুলপতি ছিল; তাদেরকে বাদশাহ্‌ দাউদ আল্লাহ্‌র ও রাজকীয় সমস্ত কাজ করতে রূবেণীয়, গাদীয় ও মানশার অর্ধবংশের উপরে নিযুক্ত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিরিয়ের এমন দুই হাজার সাতশো আত্মীয়স্বজন ছিলেন, যারা যোগ্যতাসম্পন্ন পুরুষ ও বিভিন্ন বংশের কর্তাব্যক্তিও ছিলেন, এবং রাজা দাউদ ঈশ্বরসংক্রান্ত ও রাজকার্যের উপযোগী প্রত্যেকটি বিষয়ে রূবেণীয়দের, গাদীয়দের ও মনঃশির অর্ধেক বংশের উপরে তত্ত্বাবধায়করূপে তাদের নিযুক্ত করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার ভ্রাতৃগণ দুই সহস্র সাত শত বীরপুরুষ পিতৃকুলপতি ছিল; তাহাদিগকে দায়ূদ রাজা ঈশ্বরীয় ও রাজকীয় সমস্ত কার্য্য করিতে রূবেণীয়দের, গাদীয়দের ও মনঃশির অর্দ্ধবংশের উপরে নিযুক্ত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার ভ্রাতৃগণ দুই সহস্র সাত শত বীরপুরুষ পিতৃকুলপতি ছিল; তাহাদিগকে দায়ূদ রাজা ঈশ্বরীয় ও রাজকীয় সমস্ত কার্য করিতে রূবেণীয়দের, গাদীয়দের ও মনঃশির অর্ধবংশের উপরে নিযুক্ত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরিয়ের বংশের দু’হাজার সাতশো জন লোক ছিলেন শক্তিশালী। তাঁরা ছিলেন নিজের নিজের পরিবারের কর্তা। রাজা দায়ূদ ঈশ্বরের ও রাজার সমস্ত কাজ করবার জন্য রূবেণীয়, গাদীয় ও মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোকদের উপরে এই হিব্রোণীয়দের নিযুক্ত করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিরিয়ের বংশের দু’হাজার সাতশো জন লোক ছিলেন শক্তিশালী। তাঁরা ছিলেন নিজের নিজের পরিবারের কর্তা। বাদশাহ্‌ দাউদ আল্লাহ্‌র ও বাদশাহ্‌র সমস্ত কাজ করবার জন্য রূবেণীয়, গাদীয় ও মানশা-গোষ্ঠীর অর্ধেক লোকদের উপরে এই হেবরনীয়দের নিযুক্ত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিরিয়র আত্মীয়দের পরিবার থেকে দুহাজার সাতশো বিশিষ্ট ব্যক্তিকে জর্ডন নদীর পূর্ব তীরে রূবেণ, গাদ ও পূর্ব মনঃশি প্রদেশের সমস্ত ধর্মীয় ও পৌর প্রশাসনের দায়িত্ব দেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিরিয়র মোট 2700 জন শক্তিশালী ও কর্মপটু আত্মীয় ছিলেন, যাঁরা তাঁদের পরিবারের নেতা| রাজা দায়ুদ এই 2700 জনকে রূবেণ, গাদ ও মনঃশি পরিবারগোষ্ঠীর অর্ধেককে নেতৃত্ব দেবার দায়িত্ব দিলেন, যারা প্রভু ও রাজার কাজে নিযুক্ত ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিরিয়ের বংশের দুই হাজার সাতশো জন লোক ছিলেন শক্তিশালী। তাঁরা ছিলেন নিজের নিজের পরিবারের কর্তা। রাজা দায়ূদ ঈশ্বরের ও রাজার সমস্ত কাজ করবার জন্য রূবেণীয়, গাদীয় ও মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোকদের উপরে এই হিব্রোণীয়দের নিযুক্ত করলেন।